খেলা

দলে ফিরেই অবসরের ঘোষণা ডেসকাটের

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন সবশেষ ২০১১ সালে, জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচটাও ২০১৯ সালে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন শুরুর অপেক্ষায় রয়েছে সেই রায়ান টেন ডেসকাটের আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে নতুন শুরুর পর দীর্ঘায়িত হচ্ছে না ডেসকাটের ক্যারিয়ার।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডার। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বসবে কুড়ি ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরটি। এই বিশ্বকাপ শেষে ২০২১ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেটে থাকবেন ডেসকাট। এরপর তুলে নেবেন নিজের ক্রিকেট সরঞ্জাম।

জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডেসকাট। প্রায় দেড় দশক আগে ২০০৬ সালে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক তার। তবে ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেট খেলছেন ২০০৩ সাল থেকে। গত ১৯ বছর ধরে এই এক দলেই খেলেছেন ডেসকাট।

চলতি বছর শেষে অবসর নেয়ার কথা জানিয়ে দেয়া বিবৃতিতে ডেসকাট বলেছেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি এসেক্স ক্লাবের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে ছিলেন। এই পরিবেশে বেড়ে ওঠা আমার জন্য সবচেয়ে বড় পেশাদার অভিজ্ঞতা ছিলো। আমি এই ক্লাবের অংশ হতে পেরে সত্যিই গর্বিত।

এসেক্স ক্লাবের হয়ে ১৯ মৌসুমে সবমিলিয়ে ৫৫৪টি ম্যাচ খেলেছেন ডেসকাট। যেখানে তিনি করেছেন ১৭ হাজার ৪৬ রান এবং নিয়েছেন ৩৪৮ উইকেট। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সর্বোচ্চ ব্যক্তিগত ২৫৯ রানের ইনিংসটি নেদারল্যান্ডসের জার্সিতে, ২০০৬ সালে কানাডার বিপক্ষে।

বরাবরই ছোট দলের বড় তারকা ছিলেন এ পেস বোলিং অলরাউন্ডার। ২০০৮ সালে প্রথমবারের মতো সহযোগী সদস্য দেশগুলোর সেরা ক্রিকেটারের পুরষ্কার। পরে ২০১০ ও ২০১১ সালে আবার জেতেন এই পুরষ্কার। ভালো পারফরম্যান্সের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ডাক পান তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়েছে জেতেন দুইটি শিরোপা।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ৩৩ ম্যাচে পাঁচ সেঞ্চুরির সাহায্যে ৬৭.০০ গড়ে ১৫৪১ রান করেছেন ডেসকাট। ন্যুনতম ১ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার গড়ই সবচেয়ে বেশি। বোর্ডের সঙ্গে টানাপোড়েনের কারণে ২০১১ সালের পর সাত বছর জাতীয় দলের বাইরেই ছিলেন তিনি।

পরে ২০১৮ সালে ফিরলেও খেলেছেন শুধু টি-টোয়েন্টি ক্রিকেট। ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দলকে চ্যাম্পিয়ন করার পথে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডেসকাট। সবমিলিয়ে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ২২ ম্যাচে ৪৪ গড়ে ৫৩৩ রান করেছেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা