খেলা

বিকেএসপিতে বঙ্গবন্ধু কর্নার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বঙ্গবন্ধু কর্নার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি।

শনিবার (৪ সেপ্টেম্বর) সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর সমগ্র রাজনৈতিক জীবনে সীমাহীন নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছেন। তিনি ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ, তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হলো এই অনন্য বাতিঘর।

জাতির পিতা খেলাধুলা ভালবাসতেন তাঁর আদর্শে বিকেএসপি’র প্রশিক্ষণার্থীরা অনুপ্রাণিত হবে, বিশ্ব মাঝে নব নব বিজয় কেতন উড়বে। বঙ্গবন্ধু কর্নারের ছবি তথ্য, মুক্তিযুদ্ধের দলিল ইত্যাদির সাহায্যে তাঁর বীরত্বপূর্ণ সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা চেতনা ও দর্শনের সাথে নতুন প্রজন্ম পরিচিত চমৎকার হওয়ার সুযোগ পাবে । তাদের হৃদয়পটে বঙ্গবন্ধুর চেতনা প্রস্ফুটিত হবে।

১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে বিআইএস (বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস) প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিকেএসপি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের খেলোয়াড়বৃন্দ পরিদর্শনে এলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাবে এই বঙ্গবন্ধু কর্নার থেকে। বিকেএসপির সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধুক কর্নার একটি অনন্য মাইল ফলক।

তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের আধুনিক ভাষা জ্ঞানে দক্ষতাসহ সামগ্রিক দক্ষতা বিকাশে ল্যাংগুয়েজ ল্যাব বিকেএসপির তথা দেশের ভাবমূর্তি বিকাশে অসামান্য অবদান রাখবে। তাছাড়া ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনের মধ্যে দিয়ে বিশ্বের সকল ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমাদের মাতৃভাষা বাংলা রক্ষার্থে যে সকল তরুণ তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলেন তাদের সেই সীমাহীন ত্যাগের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিকেএসপির কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা