খেলা

জুভেন্তাস ছাড়তে চাচ্ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: ক্লাবে মন টিকছে না তার। নতুন চ্যালেঞ্জের নেশা তার। দলবল নিয়ে নানা সময়ে নানা কথা হচ্ছিলো গণমাধ্যমে। তীব্র প্রতিবাদ করে এমন সব খবরকে বললেন ‘অসম্মানজনক’; জানিয়েও দিয়েছিলেন তার নাম নিয়ে খেলা করা হোক, এমনটাও চান না তিনি। বলছি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা।

এমন খবর কিছুদিন আগেই জানিয়েছিলেন জুভেন্তাস কর্তা পাভেল নেদভেদ। তবে ক্লাব ছেড়ে যে নতুন গন্তব্যে যাবেন, সেটা কোথায়? নতুন কোনো ক্লাবই যে তাকে চাচ্ছে না!

গুঞ্জনের শুরু কিছুদিন আগে থেকে। হঠাৎই শোনা গেল, রোনালদো জুভেন্তাস ছাড়তে চাচ্ছেন। পরবর্তী গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু কোচ কার্লো অ্যানচেলত্তির এক টুইটে বিষয়টা গেল থিতিয়ে।

জুভেন্তাসের সবশেষ ম্যাচে উদিনেসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। এরপর যখন পাভেল নেদভেদ জানালেন, দলবদলের বাজারে সমাধান খুঁজতে চাইছেন রোনালদো, সেজন্যেই অনুরোধ করেছেন শুরুর একাদশে না রাখতে, সেই থেকেই আবারও গুঞ্জনের পালে লেগেছে নতুন হাওয়া।

এবার ইউরোপীয় সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে নতুন খবর। দলবদল বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, রোনালদোর দলবদলের জন্যে ইতোমধ্যেই তুরিনে পৌঁছে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজ। উদ্দেশ্য, রোনালদোর জন্য ক্লাব খুঁজে বের করা।

সেই রোমানোই জানাচ্ছেন, পিএসজি আগে থেকেই জানিয়ে দিয়েছে, রোনালদোতে আগ্রহ নেই তাদের। চলতি দলবদলে রোনালদোর সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল যেসব ক্লাবের নাম তাতে পিএসজি, রিয়াল মাদ্রিদের পাশাপাশি শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটির নামও।

প্রথম দুটো ক্লাবের বিদায়ে এ তালিকায় আর আছে কেবল সিটির নাম। তাদের কাছে মেন্দেজ রোনালদোকে নিয়ে প্রস্তাবও দিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি জুভেন্তাসের কাছে।

হ্যারি কেইনের টটেনহ্যামে থাকার খবরে এখন সিটি একজন স্ট্রাইকারের খোঁজে আছে, রোনালদো হতে পারেন সেই কাঙ্ক্ষিত ফরোয়ার্ড। তবে দলটির কোচ পেপ গার্দিওলা কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন, সার্জিও আগুয়েরো চলে যাওয়ার পর থেকে গ্যাব্রিয়েল জেসুসেই আস্থা রাখছে তার দল।

আর রোনালদোকে ছেড়ে দিতে খুব আগ্রহী না হলেও, জুভেন্তাস সূত্র ধরে ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, পর্তুগীজ তারকার জন্য ৩ কোটি ইউরোর দলবদল অর্থের প্রস্তাব এলে সেটা নাকচও করবে না তুরিনের দলটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা