খেলা

নিজ মাঠে উইকেটের সুবিধা নেয় না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঘরের মাঠে স্পিনের ফাঁদ বানিয়ে প্রতিপক্ষ ঘায়েলে বেশ পারদর্শী বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের ইতিহাস রচনা হয়েছিল মিরপুরের মন্থর উইকেটে।

কিছুদিন আগেই শের-ই-বাংলায় অজি বধ টাইগারদের। পাঁচ ম্যাচের টি-টিয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়াকে হারায় ৪-১ ব্যবধানে। সেখানেও মন্থর উইকেটের ফায়দা নিয়েছে স্বাগতিকরা।

তবে নিউজিল্যান্ড সিরিজের আগে আকরাম খান বলছেন, ঘরের মাঠে উইকেটের সুবিধা নেয় না বাংলাদেশ।

শনিবার (২১ আগস্ট) মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারপার্সন আকরাম খান জানালেন, ‘আমরা বলি না আমাদের এমন উইকেট দাও। উইকেট যেমনই হয় আমরা সেখানেই খেলি।’

ঘরের মাঠে প্রতিপক্ষ দলকে হারাতে উইকেট নয়, হোম কন্ডিশনকেই বড় করে দেখছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বছরের প্রায় অধিকাংশ সময় মিরপুরে খেলে থাকেন জাতীয় দলের ক্রিকেটাররা। শের-ই-বাংলার উইকেট রীতিমতো মুখস্থ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের। এ জন্যই বাড়তি সুবিধা পেয়ে থাতে বাংলাদেশ দল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা