খেলা

রোমাঞ্চকর লড়াইয়ে জিতল পিএসজি

ক্রীড়া ডেস্ক: দুই গোলে এগিয়ে থেকে সহজ জয়ের পথেই ছিল পিএসজি। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলে স্তাদ ব্রেস্তওয়া। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা দলটি শেষ রক্ষা করতে পারেনি। রোমাঞ্চকর লড়াইয়ে তাদের হারিয়ে টানা তৃতীয় জয় পেল মাওরিসিও পচেত্তিনোর দল।

লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার রাতে ৪-২ গোলে জিতেছে পিএসজি। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়া, আন্দের এররেরা ও ইদ্রিসা গেয়ি। চলতি আসরে আগের দুই ম্যাচ ড্র করা ব্রেস্তের গোল দুটি করেন ফাঁঙ্ক উনুবা ও স্টিভ মুনিয়ে।

প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। এমবাপের চেষ্টা ব্যর্থ করে দিয়ে ব্রেস্তের ত্রাতা গোলরক্ষক। বল দখলে রেখে অনুমিত আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। লিগ ওয়ানে তাদের বিপক্ষে টানা সাত ম্যাচে হারা ব্রেস্ত বেছে নেয় প্রতি আক্রমণের পথ।

২১তম মিনিটে এগিয়ে যেতে পারতো সফরকারীরা। গোলমুখে মাউরো ইকার্দির কেবল একটা টোকা দরকার ছিল। কিন্তু পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজি গোছানোর আক্রমণে এগিয়ে যায় দুই মিনিট পরেই।

তবে ভাগ্যের একটু ছোঁয়াও ছিল। ব্রেস্তের গোলকিক থেকে নিজেদের ডিফেন্স ঘুরে বল পান এমবাপে। তার ক্রস স্বাগতিকদের একজনের মাথায় লাগলে ডি বক্সের বাইরে পেয়ে যান এররেরা। তার বুলেট গতির ভলি ঝাঁপিয়ে ঠেকাতে পারেননি গোলরক্ষক। পোস্টে লেগে জড়ায় জালে।

খানিক পর খুব কাছ থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন আশরাফ হাকিমি।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। দারুণ ক্রসে এই ফরোয়ার্ড খুঁজে নেন হাকিমিকে। তার হেডে ডি বক্সে বল পেয়ে শট করেন জর্জিনিয়ো ভেইনালডাম। ব্রেস্ত ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হলে ছুটে গিয়ে চমৎকার হেডে ফিরতি বল জালে পাঠান এমবাপে।

চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল। হেডে লিগ ওয়ানে গোল করলেন চার বছরের বেশি সময় পর।

৪২তম মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় ব্রেস্ত। প্রতি আক্রমণ থেকে স্টিভ মুনিয়ে খুঁজে নেন রোমাঁ ফেভারকে। অসাধারণ ব্যাক হিলে বল পান দ্রুত গতিতে এগিয়ে আসা অরক্ষিত উনুবাকে। তার কোনাকুনি শট জালে যাওয়া ঠেকাতে পারেননি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস।

দ্বিতীয়ার্ধেও খেলা চলে প্রায় একই গতিতে। স্বাগতিকদের পায়ে বেশিক্ষণ বল ছিল না। কিন্তু যখনই বল পেয়েছে তখনই পিএসজির রক্ষণে ভীতি ছড়িয়েছে।

খুব একটা সুযোগ তৈরি করতে না পারা সফরকারীরা ৭৩তম মিনিটে গেয়ির আচমকা দূর পাল্লার শটে ব্যবধান বাড়ায়। মাঝ রেখার কাছে বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে যান সেনেগালের এই মিডফিল্ডার। প্রতিপক্ষের কেউই আসেনি বাধা দিতে। যথেষ্ট সময় পেয়ে দেখেশুনে বুলেট গতির শটে জাল খুজে নেন গেয়ি।

৮৫তম মিনিটে আবার ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলে ব্রেস্ত। প্রতি আক্রমণ থেকে ফেভারের ক্রস বুক দিয়ে নামিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন মুনিয়ে। ঠেকাতে পারেননি নাভাস।

ব্যবধান এক গোলে নেমে আসার পর পিএসজির রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে ব্রেস্ত। কিন্তু বেশি আক্রমণাত্মক হতে গিয়েই বিপদ ডেকে আনে। প্রতি আক্রমণে ৯০তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন দি মারিয়া।

নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে খুঁজে নেন হাকিমিকে। তার কাছ থেকে বল ফিরে পেয়ে চমৎকার লবে জালে পাঠান দি মারিয়া। চলতি মৌসুমে প্রথমবারের মতো নেমেই গোল পেলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। যোগ করা চার মিনিটে জালের দেখা পায়নি কোনো দলই।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা