খেলা

কমলাপুর একাডেমির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটবলাঙ্গনে একাডেমি ইস্যু নিয়ে আলোচনা শুরু। তিনি বিশ্বমানের একাডেমির স্বপ্ন দেখিয়েছিলেন৷ ফিফার অর্থায়নও পেয়েছিলেন।

সিলেটে বাফুফে একাডেমি বেশি দিন চলেনি। গত বছর রাজধানীর বেরাইদে একটি ট্রেনিং ক্যাম্প শুরু করলেও বেশি দিন চলেনি। অবশেষে পুনরায় কমলাপুর স্টেডিয়ামে একাডেমির যাত্রা শুরু হচ্ছে।

জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের একাডেমির জন্য প্রয়োজনীয় সংস্কার করে। জাতীয় ক্রীড়া পরিষদই মূলত বাফুফেকে একাডেমি তৈরির জন্য সব সাহায্য করেছে। বাফুফে কমলাপুরে একাডেমি যাত্রা শুরু করতে চেয়েছিল আগেই। করোনা বাঁধা হয়ে দাড়ায়। লকডাউন খুলে যাওয়ায় গতকাল ৪৭ জন ফুটবলার কমলাপুর স্টেডিয়ামের ডরমিটরিতে উঠেছে। আগামীকাল করোনা পরীক্ষা শেষে ১৬ আগস্ট থেকে অনুশীলন শুরু হবে।

বাফুফের অন্যতম সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘আমরা অনুশীলন শুরু করে দেব কয়েকদিনের মধ্যে। শোকের মাস তাই আনুষ্ঠানিকভাবে এ মাসে উদ্বোধনী অনুষ্ঠান হবে না। ১ সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব।’

২০১৪ সালে সিলেটে ফিফার প্রতিনিধি, তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহ আরো কয়েকজন মন্ত্রী এমপির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ উদ্বোধন করেও বেশি দিন চলেনি একাডেমি। কমলাপুর একাডেমি চলবে তো? স্বাভাবিক একটা প্রশ্ন। এর উত্তরে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘আগের প্রকল্প বন্ধ হওয়ার পেছনে কারণ অর্থ। আমরা অর্থনৈতিক দিক বিবেচনা করেই এগিয়ে যাচ্ছি। দেখা যাক কতদূর যেতে পারি।’

সারা দেশ থেকে বাছাই করা ফুটবলারদের মধ্যে ৪৭ জন জায়গা পেয়েছেন। বাছাই প্রক্রিয়ায় জড়িত থাকা সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘বাছাই খুব ভালো হয়েছে।

শারীরিক, মানসিক ও ফুটবল স্কিল বিবেচনা করে নেয়া হয়েছে। আশা করা যায় আন্তর্জাতিক পর্যায়ে এরা ভালো কিছু করবে।’ ৪৭ জনের মধ্যে ৪ জন গোলরক্ষক। ফুটবলার অনেক স্বপ্ন নিয়ে আসেন। বাফুফে মাঝপথে ক্যাম্প বন্ধ করায় তারা পড়ে যান অথৈ সাগরে।

ফুটবল শিক্ষার পাশাপাশি একাডেমিক পড়াশোনাও হবে কমলাপুরে। এই প্রসঙ্গে মানিক বলেন, ‘শিক্ষক নিয়োগ দিয়ে তাদের পড়াশোনা করানো হবে। একটি স্কুল থেকে পরে তারা পরীক্ষা দেবে।’ গোলরক্ষক কোচসহ বাফুফের মোট পাঁচ জন কাজ করবেন একাডেমিতে। ব্রিটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি থাকবেন পুরো প্রকল্পের দায়িত্বে৷

আগামী বছর এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপ। গতকাল ক্যাম্পে উঠা ফুটবলারদের মধ্যে সবাই অনূর্ধ্ব ১৭। অনেকে ১৫ বছর বয়সীও আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা