খেলা

পুরো নিউজিল্যান্ড দলের চেয়ে বেশি রান-উইকেট সাকিবের

নিজস্ব প্রতিবেদক: সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দল ১-৪ ব্যবধানে হেরে বাড়ি ফেরার আগেই বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বিস্ময় জাগানিয়া বিষয় হলো, বাংলাদেশ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের একজন খেলোয়াড়কেও রাখেনি কিউইরা।

আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। পরে ১ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে খেলবে সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। মূলত টানা খেলা ও জৈব সুরক্ষা বলয়ের ধকলের কারণে নিজেদের দলকে দুই ভাগে ভাগ করে নিয়েছে নিউজিল্যান্ড।

আর এ ভাগ করার ফলে কিউইদের স্কোয়াডের গভীরতা ও অভিজ্ঞতা অনেকটাই কমে গিয়েছে।

যা ফলে দেখা যাচ্ছে, পুরো নিউজিল্যান্ড স্কোয়াডের সব খেলোয়াড়দের সম্মিলিত রান-উইকেটের চেয়ে বেশি রান-উইকেট রয়েছে বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একাই। অসিদেরকে ৪-১ ব্যবধানে হারানো সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব।

সোমবার সিরিজের শেষ ম্যাচে মাত্র ৯ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচ খেলা সাকিবের ক্যারিয়ারের মোট উইকেট ১০২টি। আর ব্যাট হাতে করেছেন ১৭১৮ রান।

অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের সম্মিলিত ম্যাচ সংখ্যা ১১৩টি। যেখানে তাদের সংগ্রহ ১০৪০ রান এবং বল হাতে নিয়েছেন ৬৩টি উইকেট।

এই স্কোয়াডের তিন খেলোয়াড় কোল ম্যাককনকি, রচিন রবীন্দ্র ও বেন সিয়ার্সের এখনও অভিষেকই হয়নি।

বাকি ১২ জন খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ৩৬ ম্যাচ খেলেছেন কলিন ডি গ্র্যান্ডহোম। স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৮৭ রান করেছেন তিনিই। পাশাপাশি ১১টি উইকেটও শিকার করেছেন ৩৬ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডার।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ ম্যাচ খেলেছেন ডানহাতি পেসার ডগ ব্রেসওয়েল। তার শিকার স্কোয়াডের সর্বোচ্চ ২০টি উইকেট। এছাড়া স্কোয়াডে দশের বেশি ম্যাচ খেলা ক্রিকেটার রয়েছেন আর মাত্র দুজন। তারা হলেন অধিনায়ক টম লাথাম (১৩ ম্যাচ ১৬৩ রান) ও পেসার স্কট কুগালাইন (১৬ ম্যাচ ১৩ উইকেট, ৩৫ রান)।

এর বাইরে বাকি সবাই খেলেছেন দশের কম ম্যাচ। অর্থাৎ বোঝাই যাচ্ছে অভিজ্ঞতার দিক থেকে বেশ আনকোড়া এক দলকেই বাংলাদেশ সফরে পাঠাচ্ছে নিউজিল্যান্ড।

যার ফলে বলাই যায়, অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা