খেলা

এগিয়ে আসচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ

নিজস্ব প্রতিবেদক: আবারো এক দফা পরিবর্তন হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ এর সময় সূচি। ৪ অক্টোবর সাফের সাধারণ সম্পাদকদের সর্বশেষ সভায় ফিফা উইন্ডোতে সাফ শুরু হওয়ার কথা ছিলো। তবে কিছু সমস্যার কারণে ৩ থেকে ৪ দিন আগে শুরু হবে সাফ।

মালদ্বীপ ও নেপাল এবারের সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। সম্প্রতি সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল দুই দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে পৃথক অনলাইন সভা খেলার সময়সূচি নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, ‘নেপালের পরিকল্পনা ৩০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে টুর্নামেন্ট সমাপ্ত করা। ১৩ অক্টোবর তাদের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তাই ১২ অক্টোবরের মধ্যে শেষ করতে চায় তারা। মালদ্বীপের পরিকল্পনা ১-১৩ অক্টোবর টুর্নামেন্ট আয়োজন করার।’

সাফের এবারের আসরে খেলবে পাঁচটি দেশ। এজন্য গ্রুপের পরিবর্তে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। প্রতি দল চারটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ফলে টুর্নামেন্ট আয়োজনে বেশি সময় লাগছে।

আফগানিস্তান সাফ অঞ্চল থেকে বেরিয়ে গেছে। পাকিস্তান ফিফার দ্বারা নিষিদ্ধ। ভুটান এই টুর্নামেন্টে খেলবে না আগেই জানিয়েছে। ফলে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই পাঁচ দেশ নিয়ে হবে আসন্ন সাফ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা