খেলা
টি-টোয়েন্টি

বিশ্বের ১০৩ নম্বর ব্যাটসম্যান গেইল-রাসেল

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি হলো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ। নানা কারণে জনপ্রিয় হয়ে উঠছে এই সংস্করণটি। বর্তমান সময়ে টি-টোয়েন্টি দুই অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিশ্বব্যাপী সমাদৃত এ দুই ক্যারিবীয় ব্যাটসম্যান।

কিন্তু আইসিসি র‍্যাংকিংয়ে তাদের ওপরে রয়েছেন অন্তত ১০২ জন ব্যাটসম্যান।

বুধবার (১৪ জুলাই) সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিং মোতাবেক আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে যুগ্মভাবে ১০৩ নম্বর স্থানে রয়েছেন গেইল ও রাসেল। তাও কি না অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের পারফরম্যান্সের সুবাদে বড় লাফ দেয়ার পর। অর্থাৎ আরও পেছনে ছিলেন তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটিতে একটি করে ফিফটির দেখা পেয়েছেন গেইল ও রাসেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাসেলের এটিই প্রথম ফিফটি আর গেইল হাফসেঞ্চুরি পেরোলেন পাঁচ বছর পর। বিভিন্ন লিগে যেমনই হোক, জাতীয় দলের হয়ে এমন পারফরম্যান্সের কারণেই মূলত র‍্যাংকিংয়ে এত পেছনে তারা।

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটির সুবাদে ৩৮ ধাপ লাফ দিয়েছেন রাসেল। আর পাঁচ বছর পর পঞ্চাশ পেরোনো গেইল এগিয়েছেন ২২ ধাপ। তাদের দুজনেরই বর্তমান র‍্যাংকিং এখন ১০৩। তবে ৩৭ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন শিমরন হেটমায়ার।

বিশাল উন্নতি হয়েছে অবশ্য বাঁহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের। চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে কিপটে বোলিংয়ে ৩ উইকেট নেয়ার সুবাদে ১৬ ধাপ এগিয়ে ১০ নম্বর স্থানে উঠে গেছেন অ্যালেন। শীর্ষস্থানে যথারীতি আফগান লেগস্পিনার রশিদ খান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে শেল্ডন কটরেল দুই ধাপ এগিয়ে ২২, ডোয়াইন ব্রাভো সাত ধাপ এগিয়ে ৩৭ এবং ওবেদ ম্যাকয় ১৫ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক পাঁচ এগিয়ে উঠেছেন ২৯ নম্বর স্থানে।

এদিকে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান মজবুত করেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে খেলা ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রানের সুবাদে ৮ পয়েন্ট পেয়ে ক্যারিয়ার সেরা ৮৭৩ রেটিং পয়েন্ট হয়ে গেছে তার।

ফলে দুই নম্বরে থাকা বিরাট কোহলির (৮৫৭) সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ১৬। তিন নম্বরে থাকা রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৮২৫।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা