খেলা

জুটি ভাঙলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: হারারে টেস্টে ব্যাটিং সহায়ক হয়ে পড়া উইকেটে টাইগার বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়ছেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। সকালের সেশনে ব্রেন্ডন টেলরকে ফিরিয়েও স্বস্তিতে ছিল না বাংলাদেশ।

টেলর আউট হওয়ার পর আরেকটি বড় জুটির পথে হাঁটছিলেন তাকুজওয়ানাসে কাইতানো আর ডিয়ন মায়ার্স। দেখেশুনে খেলে ২৩ ওভারের মতো কাটিয়ে দেন তারা। অবশেষে এই জুটিটি ভেঙেছেন সাকিব আল হাসান।

বাঁহাতি সাকিবের ঘূর্ণির বিপক্ষে উচ্চাভিলাষী সুইপ শট খেলতে গিয়ে বাউন্ডারিতে মেহেদি হাসান মিরাজের ক্যাচ হয়েছেন মায়ার্স। মাথার ওপরে উচ্চতার বল দারুণভাবে তালুবন্দী করেন মিরাজ। ৬৫ বলে একটি করে চার-ছক্কায় মায়ার্স তখন ২৭ রানে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ২২৭ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন তিমিসেন মারুমা। কাইতানো ৭৫ রানে অপরাজিত আছেন। চলছে তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের খেলা।

আজকের দিনের প্রথম সেশনে ২৬ ওভার ব্যাটিং করে মাত্র ১ উইকেট হারিয়ে ৯৫ রান যোগ করে স্বাগতিকরা। আগেরদিন ৪১ ওভারে ১ উইকেটে ১১৪ রান করেছিল তারা।

টেস্ট ক্যারিয়ারে জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ। সাদা পোশাকে তার ক্যারিয়ারের অর্ধেকের বেশি রান বাংলাদেশের বিপক্ষেই। এমনকি ছয় সেঞ্চুরির মধ্যে পাঁচটিই করেছেন এই প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে।

চলতি হারারে টেস্টেও সম্ভাবনা জাগিয়েছিলেন আরেকটি সেঞ্চুরির। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে খুব একটা ছন্দে না থাকলেও, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটেই ওয়ানডে মেজাজের ব্যাটিং করছিলেন ৩৫ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজে গড়া বাংলাদেশের বোলিং আক্রমণকে একদমই পাত্তা দেননি টেলর। দিনের শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তিনি। এমনকি রিভার্স সুইপ খেলতেও দ্বিধা করেননি তিনি।

তবে অতি আক্রমণাত্মক হওয়ার মাশুলই গুনতে হয়েছে টেলরকে। মেহেদি মিরাজের করা ইনিংসের ৫৭তম ওভারে স্লগ সুইপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল লাগে ব্যাটের ভেতরের কানায়, সরাসরি চলে যায় শর্ট স্কয়ার লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে।

যার ফলে সমাপ্তি ঘটে টেলরের ১২ চার ও ১ ছয়ের মারে খেলা ৯২ বলে ৮১ রানের ইনিংসের। টেলর ফিরে গেলেও সেশনের বাকি দশ ওভারে আর কোনো বিপদ ঘটতে দেননি কাইতানো ও মায়ার্স। নিজের অভিষেক ইনিংসে খেলতে নেমে মুখোমুখি ১২তম বলেই প্রথম ছক্কা হাঁকিয়ে বসেন মায়ার্স।

এর আগে অভিষেকেই ফিফটি তুলে নেন কাইতানো। সত্যিকারের টেস্ট মেজাজে ব্যাটিং করে পঞ্চাশে পৌঁছতে ১৫৮ বল খেলেন এ ডানহাতি তরুণ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা