খেলা

গল্পটি দুই ফেবারিটের ফাইনালে ওঠার লড়াই

স্পোর্টস ডেস্ক: এবারের ইউরোটা বলা যায় একটু ব্যতিক্রমী। অনেকে এবারের ইউরো নিয়ে নানা রকম ধারণা করেছিলেন। তা এক এক করে বিফলে যাচ্ছে। যে কয়টি দেশকে ফেবারিট ভাবা হচ্ছিল শুরু থেকে, তাদের অনেকেই বিদায় নিয়েছে এরই মধ্যে।

বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, ফেবারিট ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম কিংবা ক্রোয়েশিয়া- সবার বিদায় হয়েছে সেমিফাইনালে ওঠার আগেই। বাকি আছে তিন ফেবারিট।

ইতালি, স্পেন এবং ইংল্যান্ড। এর মধ্যে আজ বিদায় ঘটবে একটি দলের। স্পেন কিংবা ইতালি। আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম সেরা এই দুটি দল। বাংলাদেশ সময় রাত ১টায় লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হবে এই মহারণ।

এবারের ইউরোয় এখনও পর্যন্ত যেভাবে খেলে আসছে ইতালি, তাতে তাদেরকেই সেরা বলতে বাধ্য হবেন যে কেউ। কঠিন সত্য হলো, আজ হয়তো স্পেনেরই বিদায় ঘটতে পারে। তবে ফুটবলের সৌন্দর্যের সর্বোচ্চটুকু হয়তো দেখা যাবে আজ।

স্পেনের রয়েছে তিকিতাকা। যদিও পেপ গার্দিওলার প্রবর্তন করা সেই তিকিতাকা এখন নিভু নিভু প্রায়। লুইস এনরিকে তিকিতাকার মিশেলে চেষ্টা করেন আক্রমণাত্মক খেলার ছক সাজাতে। সে তুলনায়, ইতালিই এবার যেন তিকিতাকার সর্বোচ্চ ধারক-বাহক। মাঠে অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে রবার্তো মানচিনির শিষ্যরা।

মূলতঃ মিডফিল্ড যাদের দখলে থাকে, ম্যাচ তাদেরই পকেটে। দুই দলের দিকে চোখ রাখলেই বোঝা যায় সেটা। আজ্জুরিদেরই সম্ভাবনা সবচেয়ে বেশি, লা রোজাদের নয়।

কোয়ার্টার ফাইনালে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় ইতালি। অন্যদিকে কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে পেয়েছিল স্পেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর, অতিরিক্ত সময় এরপর টাইব্রেকারে যেতে হয়েছিল স্পেনকে।

হেড টু হেড পরিসংখ্যান বিচার করলে কিন্তু স্পেনই এগিয়ে। এখনও পর্যন্ত ইতালির বিপক্ষে ৩৪টি ম্যাচ খেলেছে স্পেন। এর মধ্যে জিতেছে ১২টি ম্যাচ, ১৩টিতে ড্র করেছে এবং হেরেছে ৯টিতে। সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে। সেবার স্পেন জিতেছিল ৩-০ গোলে।

তবে, বড় টুর্নামেন্টগুলোতে ইতালির সাফল্য সবচেয়ে বেশি। চারটি ম্যাচ জিতেছে ইতালি, ড্র করেছে চারটিতে এবং হেরেছে কেবল একটিতে। যদিও ওই হারটি ছিল ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালিকে ৪-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। এর আগে ২০০৮ ইউরোর কোয়ার্টার ফাইনালে ম্যাচটি ছিল ড্র। তবে নকআউট হওয়ার কারণে টাইব্রেকারে ইতালিকে ৪-২ ব্যবধানে হারায় স্প্যানিশরা।

২০১৬ ইউরোর দ্বিতীয় রাউন্ডে এসে প্রতিশোধ নিতে পেরেছিল ইতালি। সেবার স্পেনকে ২-০ গোলে স্পেনকে বিদায় করে দিয়েছিল ইতালিয়ানরা। গোল করেছিলেন কিয়েল্লিনি এবং পেল্লে। এবারের ইউরোতে ইতালি একমাত্র দল যারা এখনও পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে।

ইতালির সামনে দুর্দান্ত একটি রেকর্ড হাতছানি দিচ্ছে এবার। স্পেনের বিপক্ষে তারা মাঠে সামবে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড তৈরি করতে। ফুটবল ইতিহাসে এখনও পর্যন্ত যা তৃতীয় সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড। ৩৫টি করে ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড সৃষ্টি করে আছে ব্রাজিল এবং স্পেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা