খেলা

জাতীয় চুকবলে চ্যাম্পিয়ান চট্টগ্রাম 

স্পোর্টস রিপোর্টার:

বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম সিটি মেয়রের সার্বিক সহযোগিতায় দুই দিনবাপী অনুষ্ঠিত ৪র্থ জাতীয় চুকবলে চ্যাম্পিয়ান হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।

বুধবার ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কে ৪৬ - ৩৩ গোলে পরাজিত করে চট্টগ্রাম।

এর আগে ৩য় স্থান নির্ধারিত ম্যাচে যশোর ৫৩-৪১ গোলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম জেলার মোঃ আলমগীর এবং উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছে যশোর জেলার মেহেদী হাসান রাজু।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা। প্রতিযোগিতায় ১২টি জেলা দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা