খেলা

আকরাম-সুজনদের অনুসরণ করলেন স্যামি

ক্রীড়া ডেস্ক : ব্যাট-প্যাড রেখে বাংলাদেশের আকরাম খান, খালেদ মাহমুদ সুজনরা ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় তারকারাই অবসরের পর ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।

এবার ড্যারেন স্যামিও ঢুকছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের স্বাধীন নন মেম্বার ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। গত ১৭ জুন বোর্ডের বৈঠকে স্যামির পরিচালক হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

আন্তর্জাতিক অঙ্গনে ১৪ বছর কাটিয়েছেন স্যামি। বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলেছেন অসাধারণ ব্যক্তিত্ব ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এ ক্রিকেটার। তার প্রতি সম্মানে সেন্ট লুসিয়া স্টেডিয়াম নামকরণও করা হয়েছে।

দুটি মৌলিক বিষয়ে জোর দিয়ে স্যামিকে নিয়োগ করা হয়েছে। প্রথমত, শেষ দুই বছরের ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত দিক পরিবর্তন এবং সঠিক ক্রিকেট নীতি প্রয়োগ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিশ্বাস, স্যামির অন্তর্ভূক্তি তরুণদের ক্রিকেট খেলায় বাড়তি আগ্রহ দেখাবে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কারিট বলেন,‘স্বাধীন নন-মেম্বার পরিচালক হিসেবে আমরা ড্যারেন স্যামিকে পেয়ে আনন্দিত। আশা করছি তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’

নতুন দায়িত্বে স্যামিও উচ্ছ্বসিত,‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক হওয়া গৌরবে। আমি সম্মানিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হয়ে অবদান রাখতে পারার এটি আরেকটি অধ্যায়। আশা করছি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে সাজাতে পারব। যে কাজটা আমি করতে ভালোবাসি সেই কাজে নিজেকে যুক্ত রাখতে পেরেছে আমি খুশি।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা