খেলা

হোল্ডিংও ভেঙেছিলেন স্ট্যাম্প!

ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞা থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে মেজাজ হারিয়ে ফেললেন বিশ্ব সেরা অল রাউন্ডার। সাত ম্যাচ খেলেও এখন পর্যন্ত একটি হাফসেঞ্চুরি না পাওয়া সাকিব আল হাসান এবার অদ্ভুত কাণ্ড করে বসলেন। প্রথমে লাথি মেরে স্ট্যাম্প ভাঙলেন, পরে ছুড়ে ফেললেন তিনটি স্ট্যাম্প।

শুক্রবার (১১ জুন) আবাহনী-মোহামেডান ম্যাচে মুশফিকের বিপক্ষে আম্পায়ার এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া না দেওয়ায় তিনি লাথি মেরে স্টাম্প ভাঙেন। পরে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ করায় তিনি তিনটি স্টাম্প তুলে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন!

এছাড়া ড্রেসিংরুমে ফেরার সময় খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও তার তর্কাতর্কি লেগে যায়। এমন ঘটনায় ক্ষমা চেয়েও এখন শাস্তির মুখে সাকিব।

তবে ক্রিকেটে এমন ঘটনা এটাই প্রথম নয়। ১৯৮০ সালে লাথি মেরে স্টাম্প ভেঙেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে মাইকেল হোল্ডিংয়ের বলে একটি কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দেন কিউই আম্পায়ার ফ্রেড গুডঅল। এর পরপরই প্রচণ্ড রাগে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প লাথি দিয়ে ভেঙে ফেলেন হোল্ডিং!

তবে ওই সিরিজে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন আম্পায়ার গুডঅল। সে সিরিজের অন্য এক ম্যাচে তার সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় বোলিং রানআপের সময় গুডঅলকে কনুই দিয়ে গুঁতো মেরে বসেন ক্যারিবীয় ফাস্ট বোলার কলিন ক্রফট। তবে পরবর্তীতে ওই আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেছিলেন মাইকেল হোল্ডিং। তার উজ্জ্বল ক্যারিয়ারে ওই লাথিটাই যে কালিমা লাগিয়ে দিয়েছিল। তবে তখন আইসিসির এত কড়া আচরণবিধি না থাকায় তাকে শাস্তি পেতে হয়নি।

তবে, সাকিব নিজের ভুল বুঝে দ্রুত ক্ষমা চাইলেও এমন অস্বাভাবিক আচরণের ঘটনাটি খতিয়ে দেখবে ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা সিসিডিএম। ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে সিসিডিএম।

ম্যাচ শেষে বিসিবি পরিচালক ও সিসিডিএম প্রধান কাজী ইনাম বলেছেন, ক্রিকেট এমন একটি খেলা, যেখানে উত্তপ্ত একটি মুহূর্ত এসে যেতে পারে। কিন্তু আমরা আশা করি, সবসময় খেলোয়াড় তাদের মেজাজ ধরে রাখবে। যাই হোক, এটা স্বীকৃত ম্যাচ, এখানে নিয়ম আছে। ম্যাচ রেফরি, আম্পায়ারা একটা প্রতিবেদন দেবেন। নিয়ম ভাঙলে কী হয়, সেটাও সবাই জানে। আম্পায়াররা যদি আচরণবিধির লেভেল টু লঙ্ঘনের অভিযোগ আনেন, তাহলে শাস্তি হবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা অথবা এক ম্যাচ নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা। আর যদি লেভেল ফোর ভঙ্গের অভিযোগ আনা হয়, তাহলে নিষেধাজ্ঞা হবে কমপক্ষে পাঁচ ম্যাচের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা