খেলা

ফুটবলকে বিদায় জানালেন তেভেজ

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের গোধূলি বেলায় আবারও প্রিয় ক্লাব বোকা জুনিয়র্স ছাড়ার ঘোষণা দিলেন কার্লোস তেভেজ। পরিবারকে সময় দিতে এ সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন এ স্ট্রাইকার। ৩০ জুন তেভেসের সঙ্গে বোকার চুক্তির মেয়াদ শেষ হবে।

আর্জেন্টাইন জায়ান্টদের প্রতি তার রয়েছে প্রগাঢ় ভালোবাসা। জুনিয়র্সের জার্সির দুই ঐতিহ্যবাহী রঙের প্রতি ইঙ্গিত করে কার্লোস তেভেজ বলেছিলেন, ‘আমার রক্ত লাল নয়, বরং নীল ও হলুদ’।

বোকা জুনিয়র্সকে বিদায় বলে দিলেও বুটজোড়া পাকাপাকিভাবে তুলে রাখবেন কি না তা নিশ্চিত করেননি তেভেজ। তবে জানিয়েছে, পরিবারকে সময় দিতে সাময়িকভাবে ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় দুই যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারেরও ইতি টানছেন তিনি।

২০০১, ২০১৫ ও ২০১৮ তিন দফা আর্জেন্টিনার ঐতিহাসিক ক্লাবটির জার্সি গায়ে জড়িয়েছেন তেভেজ। শুক্রবার (০৪ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি এখনও খেলার জন্য প্রস্তুত। তবে মানসিকভাবে নয়। যদিও এখানেই শেষ নয়। আবারও দেখা হবে। জানি না অবসর নিচ্ছি নাকি। যদি ফুটবলে ফিরি তাহলে বোকায় আর দেখা যাবে না।’

ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন তেভেজ। জুভেন্টাসের পক্ষে সিরি আ’ ট্রফিও ছোঁয়া হয়ে গেছে তার। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০০৪ সালে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে সোনাও জিতেছেন তিনি। তৃতীয় দফায় ২০১৮ সালে বোকায় যোগ দিয়ে দুটি লিগ শিরোপা তুলেছেন।

সম্প্রতি বুয়েন্স আর্য়াসের দলটিকে কোপা লিবার্তাদোসের শেষ ষোলোতে উঠতে সহায়তা করেন তিনি। আগামী জুলাইয়ে মহাদেশীয় এই টুর্নামেন্টে ব্রাজিলিয়ান দল অ্যাতলেতিকো মিনেইরোর বিপক্ষের নামার কথা বোকার। তার আগেই বিদায় বলে দেয়ার সিদ্ধান্ত নিলেন ৩৭ বছর বয়সী ফুটবলার।

আর্জেন্টিনার জার্সিতে ৭৩ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন তেভেজ। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিয়েছেন লিওনেল মেসির সঙ্গে। এই দলের হয়ে তিনবার কোপা আমেরিকার ফাইনালে উঠেছেন। জাতীয় দলের ক্যারিয়ার প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমার আর্জেন্টিনার ক্যারিয়ার শেষ। আমি আগেও বলেছি এখানে যদি কোনো ক্লাবের হয়ে খেলি তবে তা হবে নিঃসন্দেহে বোকা জুনিয়র্স।

গত ফেব্রুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান তেভেজের বাবা সেগুন্দো তেভেজ। ওই সময় বাবার মৃত্যুতে শোক প্রকাশের সময়ও পাননি তিনি। এক সময় করিন্থিয়াস, ওয়েস্টহ্যাম, সাংহাই শেনহুয়ার হয়ে খেলা এই ফুটবল তারকা বলেন, ‘বোকা আমার কাছে সর্বোচ্চটা চায়। কিন্তু আমি সেই পরিস্থিতিতে নেই। বাবার মৃত্যুর পর শোক প্রকাশের সময়ও পাইনি। বরং আবার খেলায় ফিরতে হয়েছে। বোকা এটাই চায়।’ কথাটা বলেই কাঁদতে শুরু করেন তিনি।

সান নিউজ/এমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা