খেলা

মুশফিকের ব্যাটে আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলেও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর জয় থামিয়ে রাখতে পারেনি পারটেক্স গ্রুপ স্পোর্টিং ক্লাব কিংবা বৃষ্টি। কার্টেল ওভারে আবাহনীর সামনে ১০ ওভারে ৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়া হয়। জবাব দিতে নেমে অধিনায়ক মুশফিকুর রহীমের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। ৩টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। ১৭ বলে ১৯ রান করেন ওপেনার নাঈম শেখ। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ২ রান করে আউট হয়ে যান। আফিফ হোসেন করেন ৪ বলে ২ রান। মোসাদ্দেক হোসেন অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে।

যদিও ২০ ওভার পুরো খেলা পারটেক্সের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১২০; কিন্তু ইনিংস শেষে বৃষ্টি আসায় খেলা বন্ধ ছিল প্রায় আধঘণ্টা। এরপর মাঠ খেলা উপযোগী করতে আরও সময় লাগায় আবাহনীর টার্গেট ছোট হয়ে যায়।

পারটেক্সের বিপক্ষে ওই ছোট্ট টার্গেট ছুঁতেও আবাহনীকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। ১০ নম্বর ওভার থেকে আবাহনীর দরকার ছিল ৪ রানের। পেসার জয়নুলের করা শেষ ওভারের দ্বিতীয় বলে কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহীম।

অধিনায়ক মুশফিকের চওড়া ব্যাটে ভর করে বৃষ্টি ভেজা ম্যাচে ৪ বল আগে জয় পেলেও আবাহনীর ভাগ্যে হয়ত দুর্যোগের ঘনঘটা ঘটতে পারতো।

শেষ পর্যন্ত ২৬ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরা মুশফিকুর শুরুতে বাঁ-হাতি স্পিনার শাহবাজ চৌহানের বলে জোরালো লেগবিফোর উইকেটের আবেদন থেকে বেঁচে যান।

টিভি রিপ্লে থাকলে বোঝা যেত বল উইকেটে আঘাত হানতো কি না? তবে প্রেসবক্স থেকে মনে হয়েছে বাঁ-হাতি স্পিনার শাহবাজ চৌহানের লেগস্ট্যাম্প সোজা ডেলিভারিতে পরাস্ত হয়েছিলেন মুশফিক। তার রান তখন মাত্র ১। বোলার ও উইকেটকিপারসহ পারটেক্সের ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার মাহফুজুর রহমান লিটু।

ওই লেগবিফোর উইকেটের জোরালো আবেদন থেকে বেঁচে গিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন মুশফিক। সঙ্গে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত (৬ রানে)।

তবে তার আগে আবাহনী হারিয়ে বসে ৩টি উইকেট। আউট হন তিন বাঁ-হাতি নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। প্রথম সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, ২ রানে। ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তিনি।

তার সঙ্গী অপর ওপেনার নাইম শেখ (১৭ বলে ১৯) অফসাইডে তুলে মারতে গিয়ে আউট হন ওয়াইড লং অফে। আর চার নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব ৪ বলে ২ রান করে মিডউইকেটে ক্যাচ তুলে ফেরত আসেন।

কিন্তু অধিনায়ক মুশফিক ঠিক দল জিতিয়ে সাজঘরে ফেরেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা