খেলা

নেইমারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ!

স্পোর্টস ডেস্ক: মাঠের বাইরে উদ্দাম জীবনযাপনের জন্য আলোচিত আর সমালোচিত। সবসময় হইচই করা পার্টি করায় নেইমারর জুড়ি নেই ব্রাজিল সুপারস্টার নেইমার । একইসঙ্গে অসংখ্য মেয়েদের সঙ্গে বিছানায় যেতেও তিনি সিদ্ধহস্ত। বছর পাঁচেক আগে নেইমারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।

সেই মামলার তদন্তে সাহায্য করতে রাজি হননি নেইমার। যে কারণে তার সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছিল একটি বহুজাতিক সংস্থা।

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'নাইকি' গত বছর ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের সঙ্গে চুক্তি ভেঙে দেয়। কারণ ২০১৬ সালে নেইমারের বিরুদ্ধে নাইকির এক কর্মীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।

২০১৮ সালে এর তদন্ত শুরু হয়। এতদিন পর তারা সেই চুক্তি ভঙ্গের কারণ জানিয়েছে। ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে কারণ হলো, বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা সত্ত্বেও সে তদন্তে সাহায্য করতে রাজি ছিল না।'

১৫ বছর ধরে সম্পর্ক ছিল নেইমার এবং নাইকির। গত বছর সেই সম্পর্ক ভেঙে দিলেও নাইকি এতদিন এর কারণ জানায়নি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নেইমার অস্বীকার করেছেন। এটা তার বিরুদ্ধে 'ষড়যন্ত্র' বলেও উল্লেখ করেছেন।

এদিকে নেইমার ফরাসি জায়ান্ট পিএসজিতে খেলেন। ওই ক্লাবটির সঙ্গেও নাইকির সম্পর্ক আছে। তবে নেইমারের এই কেলেঙ্কারির কারণে পিএসজির সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে সংস্থাটি জানিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা