খেলা

সন্ধ্যায় লাইভে আসছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এতে করে শারীরিক, মানসিক এমনকি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে সমগ্র বিশ্বের মানুষ। এ পরিস্থিতিতে দেশবাসীর পরবর্তী করণীয় ও তা নিয়ে আলোচনার করতে আজ শুক্রবার (১৭ এপ্রিল) ফেসবুক লাইভে আসছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের সবাইকে এই লাইভ সেশনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নিজের ফাউন্ডেশনের(দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন) ফেসবুক পেজে লাইভে আসবেন সাকিব। এ সময় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলবেন তিনি।

করোনার এই সংকটময় অবস্থায় দেশের দুঃস্থ মানুষদের জন্য নানা ভাবে কাজ করে যাচ্ছে সাকিব আল হাসান ফাউন্ডেশন।

সাকিব এ বিষয়ে তার ফেসবুক পেজে লিখেছেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সাকিব আল হাসান ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে আপনাদের সাথে কথা বলতে লাইভে আসছি আমি, সাকিব আল হাসান। ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় আমার সাথে সরাসরি কথা বলুন লাইভে এবং করোনাভাইরাস প্রতিরোধে আপনার সাধ্যমতো অনুদান পাঠিয়ে দিন সাকিব আল হাসান ফাউন্ডেশনে। সাকিব আল হাসান ফাউন্ডেশন আপনার অনুদানটি পৌঁছে দিবে যথাযথ স্থানে।’

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা