খেলা

আজ সাকিবের জন্মদিন

ক্রীড়া প্রতিবেদক : ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কে জড়িয়েছেন। সমালোচনা হয়েছে। সেখান থেকে শক্তি নিয়ে মাঠে পারফর্ম করে জবাব দিয়েছেন সাকিব আল হাসান। ২০০৬ সালে জাতীয় দলের হয়ে ক্রিকেট শুরুর পর। জন্ম দিয়েছেন অনেক রেকর্ডের। আজ বুধবার, ২৪ মার্চ এই মহাতারকার ৩৩ তম জন্মদিন। সাকিবকে খেলার সময়ের পক্ষ থেকে শুভেচ্ছা।

মাগুরার ফায়সাল, ড্রেসিংরুমের ময়না আর বাংলাদেশের সাকিব। ক্রিকেটার হিসেবে যে যাত্রা শুরুই হত না নাম্বার সেভেন্টি ফাইভের। সাকিবের পছন্দ ছিল ফুটবল। খেলতেনও তা। পাড়ায় একদিন ক্রিকেট খেলতে গিয়ে একজন আম্পায়ারের চোখে পড়েন। সেখান থেকে বিকেএসপি-বয়সভিত্তিক হয়ে জাতীয় দলে ডাক পান ২০০৬ সালে।

ওই যে শুরু। সাকিব ছুটেছেন নিজস্ব গতিতে। তার নেতৃত্বে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতে টাইগাররা। দেশের মাটিতে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি-- তিন ফরম্যাটেই বিশ্বসেরা ক্রিকেটার হন বাংলাদেশের পোস্টার বয়।

এশিয়া কাপের ফাইনালে তার কান্না। অস্ট্রেলিয়াকে ব্যাটে-বলে একাই হারিয়ে দেয়া। ইংল্যান্ড বিশ্বকাপে একাকী লড়ে যাওয়া কিংবা ইংল্যান্ডকে দেশের মাটিতে টেস্টে হারানোর পর তার স্যালুট। সবকিছুই যে বলে দেয় মাথা নোয়াবার নয়। ওয়ানম্যান আর্মি হয়ে দেশকে জিতিয়েছেন বহুবার। ৫ ফুট নয় ইঞ্চির মানুষটা যে তখনো দমে যাননি। তার স্বপ্ন যে আকাশ ছোঁয়া।

দেশের হয়ে রেকর্ডবুকের কোন পাতায় নেই সাকিব তা খুঁজে পাওয়াই যেন দুষ্কর। বেস্ট বোলিং ফিগার, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট- সব বিভাগেই প্রথম তিন জনের একজন সাকিব। সারা বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগ খেলা একমাত্র বাংলাদেশী। তবে সাকিব আলাদা ভাবে আলোচনায় ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে। নিষিদ্ধ হয়েছেন। তবে সমালোচকদের মুখে কুলুপ এঁটেছেন মাঠের পারফরম্যান্স দিয়ে।

বিজ্ঞাপন নির্মাতাদের হটকেক সাকিব। বিভিন্ন দাতব্য সংস্থায়ও কাজ করেছেন। জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়েছে। আর্ত মানবতার সেবায় নিজ নামে খুলেছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। এখন তার নয়া প্রজেক্ট মাসকো-সাকিব ক্রিকেট একাডেমীতে ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলা।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিশিরের সঙ্গে। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সাজানো সংসার তাদের। চাঁদের কলঙ্ক বাদ দিলে সবকিছু ধবধবে সাদা। বিতর্ক ছাড়া সাকিবও এমনটাই। বাংলাদেশের অনেক কিছুর প্রথম তার হাত ধরে। ২৪ মার্চ এই মহানায়কের ৩৩ তম জন্মদিন। পৃথিবীতে চাঁদ-সূর্য একটাই। সাকিব আল হাসানও যে ওই একটাই। শুভ জন্মদিন সাকিব!

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা