খেলা

পিএসজির ঝড়ে বিধ্বস্ত বার্সেলোনা

স্পোর্ট ডেস্ক : চোট নেইমার, ডি মারিয়াকে মাঠে নামতে দেয়নি। আক্রমণভাগে অন্যতম সেরা দুই তারকাকে ছাড়াই বার্সেলোনার মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগটা খেলতে নেমেছিল পিএসজি। চার বছর আগে যে মাঠে ৬-১ গোলের নিদারুন তিক্ততা পেতে হয়েছিল। কিলিয়ান এমবাপের কাঁধে সওয়ার হয়ে কাল কী দুর্দান্তভাবেই না আক্ষেপগুলো ঘুচালো পিএসজি। বার্সেলোনাকে তাদেরই মাঠে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

কাল ন্যু ক্যাম্পে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে। পিএসজির অপর গোলটি ময়েস কিন। আর পেনাল্টি থেকে বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটা করেছেন লিওনেল মেসি।

চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেই প্রথম লেগে ৪-০ তে জিতেছিল পিএসজি। কিন্তু বার্সার মাঠ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ খেলতে এসে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত হয়ে কোয়ার্টারে আর ওঠা হয়নি ফরাসি ক্লাবটির। ওই ম্যাচে বার্সার নায়ক ছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা বার্সার পাঠ চুকিয়ে অনেক আগেই পিএসজিতে থিতু হয়েছেন। কাল বার্সাকে বধ করার মিশনে পিএসজির মাঠে নেতা হওয়ার কথা ছিল নেইমারের। কিন্তু ইনজুরি মাঠেই নামতে দিল না নেইমারকে। ব্রাজিলিয়ান তারকা সেই আক্ষেপে কেঁদেছেনও। তবে তাকে ছাড়াই পিএসজি কিন্তু ঠিকই হাসল।

প্রথমার্ধে হাড্ডাহাড্ডি ফুটবলই খেলেছে দুই দল। কিন্তু বিরতির পর দুর্দান্ত পিএসজির বিপক্ষে পাত্তাই পেল না বার্সেলোনা। চোট কাটিয়ে অনেকদিন পর ফিরেছেন বার্সার রক্ষণভাগের বড় তারকা জেরার্ড পিকে। কিন্তু কিলিয়ান এমবাপের গতির কোনো জবাবই দিতে পারেনি বার্সার রক্ষণ। ভাগ্যিস গোলরক্ষক টের স্টেগেন 'চীনের মহাপ্রাচীর' হয়ে উঠেছিলেন! তা না হলে আরও কিছু গোল খেতে হতো বার্সেলোনাকে।

যদিও ম্যাচে বার্সাই প্রথম এগিয়ে গিয়েছিল। ২৭ মিনিটে ডি-বক্সে পেদ্রির বাড়ানো বল ধরতে গিয়ে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে সংঘর্ষ হয় ইদ্রিসা গুইয়ের। পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত বার্সার। কিন্তু উসমানে ডেম্বেলে শিশুসূলভ এক ভুল করে বসলেন। পিএসজির তিন খেলোয়াড়কে কাটিয়ে ফাঁকায় দাঁড়ানো ডেম্বেলেকে পাস দিয়েছিলেন মেসি। কিন্তু সুবিধাজনক স্থানে থেকেও ফরাসি তরুণ এতো ধীরগতির শট নিলেন যে সহজেই সেটা লুফে নিতে পেরেছেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস।

৩২ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান এমবাপে। মার্কো ভেরাত্তির পাস ধরে বার্সার এক ডিফেন্ডারকে কাটিয়ে জোড়ালো শটে বল জালে জড়িয়ে দেন ফরাসি তরুণ। তিন মিনিট পর বার্সার ত্রাতা টের স্টেগেন। এমবাপের পাস থেকে নেওয়া লেইভিন কুরজাওয়ার দারুণ এক শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান বার্সা গোলরক্ষক।

৩৯ মিনিটে আবারও বার্সাকে বাঁচান স্টেগেন। ময়েস কিনের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান জার্মান গোলরক্ষক। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপের শট লক্ষ্যে থাকেনি। কিছুক্ষণ পর কিনের শট আলবার পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালের দিকে চাচ্ছিল। সেটাও ঠেকিয়ে দেন টের স্টেগেন।

তবে ৬৫ মিনিটে জাল আর অক্ষত রাখতে পারেননি বার্সা গোলরক্ষক। হঠাৎ-ই বল পেয়ে যান ডি-বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকা এমবাপে। জোড়ালো শটে গোল করতে ভুল করেননি ফরাসি তারকা। তিন মিনিট পর এমবাপের আরেকটা দারুণ শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন স্টেগেন। তার মিনিট দুই পর ব্যবধান ৩-১ করেন পিএসজির ময়েস কিন। লিয়েন্দ্রো পারাদেসের নেওয়া ফ্রি কিকে লাফিয়ে হেড নিয়ে বল জালে জড়িয়ে দেন কিন।

৭৬ মিনিটে দারুণ এক শট নিয়েছিলেন উসমানে ডেম্বেলে। কিন্তু অল্পের জন্য সেটা লক্ষ্যে থাকেনি। ৮৫ মিনিটে নিজের হ্যাটট্রিক এবং পিএসজির বড় জয় নিশ্চিত করেছেন এমবাপে। বদলি খেলোয়াড় হুলিয়ান ড্রাক্সলারের বাড়ানো বল বাঁ প্রান্তে ধরে নিখুঁত এক শটে জালে জড়িয়ে নিজের তিন ও দলের চার নম্বর গোলটা তুলে নেন এমবাপে। এরপর আর গোল হয়নি, শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা