খেলা

চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন। ম্যাচে জিততে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আর ক্যারিবীয়দের প্রয়োজন ২৮৫ রান। এমন রোমাঞ্চকর অভিজ্ঞাতার মুখোমুখি দুই দল বাংলাদেশ বনাম ওয়েষ্ট ইণ্ডিজ।

রোববার ( ৭ ফেব্রুয়ারি) ৫ম দিনে জয়ের জন্য বাংলাদেশের চাই ৭ উইকেট, অন্যদিকে ক্যারিবীয়দের চাই ২৮৫ রান, নয়তো হার এড়াতে টিতে থাকতে হবে পুরোদিন। এর আগে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শনিবার চতুর্থ দিনের শেষ সেশনের সুযোগ মোটামুটি কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ টপ অর্ডারকে হারালেও ১১০ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দিন শেষ করে সফরকারীরা।

এ ছাড়া দলকে জয় উপহার দেওয়ার সমিকরণের মধ্যে দাঁড়িয়ে একটি দারুণ ব্যক্তিগত অর্জন মিরাজের। ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। বল হাতে দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত নিয়েছেন ৭ উইকেট। আর ৩ টি উইকেট নিতে পারলে পঞ্চম ক্রিকেটার হিসেবে ম্যাচে ১০০-এর বেশি রান এবং ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন মিরাজ।

ইনিংসের চতুর্থ দিনে শনিবার ৩৯.৫ ওভার ব্যাট করে ১১০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে উইকেটে ছিলেন কাইল মায়ার্স (৩৭) ও বোনার (১৫)। বাংলাদেশের দেওয়া ৩৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু উইন্ডিজকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি মেহেদী হাসান মিরাজ। স্পিনঘূর্ণিতে দুই ক্যারিবীয় ওপেনারকে তুলে নেন এই অফ স্পিনার। প্রথমে ক্যাম্পবেলকে (২৩) এলবির ফাঁদে ফেলে বিদায় করেন মিরাজ।

এরপর আউট করেন ক্রেইগ ব্র্যাথওয়েটকে (২০)। একইভাবে এলবি করে ফেরান মোজলেকে। দ্রুত ৩ উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দুই ব্যাটসম্যান মায়ার্স ও বোনারের ব্যাটে চড়ে দিনের শেষ সময় পার করে ক্যারিবীয়রা। এদিকে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেকে মেলে ধরেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সাগরিকায় নিজের ৭ম সেঞ্চুরি এবং ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৩ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিডসহ ক্যারিবীয়দের সামনে ৩৯৫ রানের লক্ষ্য দাঁড় করায় মুমিনুল হকের দল। এই লক্ষ্য টপকাতে হলে রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কারণ, চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে এত রান তাড়া করে জিততে পারেনি কোনও দল।

সাগরিকায় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। ২০০৮ সালে বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতেছিল তারা। এবার জিততে হলে সেই রেকর্ড ভাঙতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা