খেলা

সিরিজ জিততে টাইগারদের চাই ১৪৯

ক্রীড়া প্রতিবেদক : মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচানোর ম্যাচে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে অলআউট ক্যারিবিয়ানরা। সিরিজ বগলদাবা করতে টাইগারদের প্রয়োজন ১৪৯ রান।

শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী উইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা।

দলীয় ১০ রানে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ওভারের শেষ বলে ক্যারিবীয় ওপেনার সুনিল অ্যামব্রিসের উইকেট শিকার করেন ‘দ্যা ফিজ’। তার বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন উইন্ডিজ ওপেনার। তার আগে ১৫ বলে মাত্র ৬ রান করেন অ্যামব্রিস।

এর আগে প্রথম ওয়ানডেতেও মোস্তাফিজের শিকার হন অ্যামব্রিস। সেই ম্যাচে ৭ রান করার সুযোগ পান ক্যারিবীয় এ ওপেনার।

এই ম্যাচে অভিষেক হওয়া ওপেনার কেজর্ন ওটলিকে ২৬ রানে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ৩৬ রানে ৪৪ বলে ২৬ রানে ফেরেন ক্যারিবীয় এ তরুণ ওপেনার। তার বিদায়ের পর মাত্র ৩ বলের ব্যবধানে মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত ডি সিলভা। ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যান সফরকারীরা।

ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসেই চতুর্থ বলে সাফল্য পান সাকিব আল হাসান। তার বলে বোল্ড হয়ে ফেরেন আন্দ্রে ম্যাককার্থি। তার বিদায়ে ৩৯ রানে ৪ উইকেট হারায় উইন্ডিজ।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে উইকেটে নেমে রানের খাতা খোলার আগেই রানআউট কাইল মায়ার্স। চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি অধিনায়ক জেসন মোহাম্মদও। সাকিবের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন মাত্র ১১ রান।

দলের এমন করুণ পরিণতি দেখে সাতে ব্যাটিংয়ে নামা এনকেরুমা বোনার স্কোর মোটাতাজা করতে গিয়ে পেসার হাসান মাহমুদের শিকার হন। দলীয় ৭১ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে করেন ২৫ বলে ২০ রান।

আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যান রোভম্যান পাওয়েল। শেষ দিকে তার একার লড়াইয়ে ১৪৮ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ। না হয় শতরানের আগেই গুটিয়ে যাওয়ার কথা ছিল ক্যারিবীয়দের। দলের হয়ে ৬৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন পাওয়েল।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ৪৩.৪ ওভারে ১৪৮/১০ (পাওয়েল ৪১, কেজর্ন ওটলি ২৪, এনকেরুমা ২০; মিরাজ ৪/২৫, সাকিব ২/৩০, মোস্তাফিজ ২/১৫)।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা