খেলা

দারুণ জয়ে শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমে লিগে দারুণভাবেই এগুচ্ছে চেলসি। এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ছাড়া আর কারও বিপক্ষে হারেনি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। সাত ম্যাচে প্রতিপক্ষের জালে ২২ বার বল পাঠিয়েছে চেলসি। দারুণ ফর্মে থাকা দলটি আজ নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে এঠে বসেছে।

নিউক্যাসলের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে ল্যাম্পার্ডের ছাত্ররা। চেলসি অবশ্য গোল করেছে একটি, অন্যটি আত্মঘাতি। তবে পুরো ম্যাচেই দাপটে ফুটবল খেলেছে লন্ডদের ক্লাবটির। ম্যাচে চেলসির পায়ে বল ছিল ৭১ শতাংশ, গোলবারে নয়টি শট নিয়েছে ল্যাম্পার্ডের দল।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল চেলসি। কিন্তু টিমো ভেরনারের দারুণ এক শট কর্ণারের বিনিময়ে রুখে দেন নিউক্যাসল গোলরক্ষক। নবম মিনিটে হাকিম জিয়াশের ক্রসে দারুণ এক হেড নিয়েছিলেন ট্যামি আব্রাহাম। সেবারও বাঁধা হয়ে দাঁড়ান নিউক্যাসল গোলরক্ষক। দশম মিনিটে স্বাগতিক ক্লাবটির বড় সর্বনাশ করেন ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেস। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন তিনি।

২৯ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারত চেলসি। গোলরক্ষককে একা পেয়েছিলেন ভেরনার। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি চেলসি তারকা। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্দের ৬৫ মিনিটে ব্যবধান ২-০ করেন আব্রাহাম। ভেরনার পাস ধরে সহজেই জাল খুঁজে নেন ইংলিশ তারকা।

৭৩ মিনিটে ম্যাচে ফেরার দারুণ একটা সুযোগ পেয়েছিল নিউক্যাসল। কিন্তু শন লংস্টাফের শট ক্রসবারে লেগে ফিরে আসে। দুই মিনিট পরই জিয়াশের করা গোল অফসাইডে বাতিল হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

নয় ম্যাচে চেলসির এটা পঞ্চম জয়। এর মধ্যে দলটি ড্র করেছে তিন ম্যাচ। শীর্ষে উঠে বসা চেলসির পয়েন্ট ১৮। দুইয়ে নেমে যাওয়া লেস্টার সিটির পয়েন্টও অবশ্য ১৮। লেস্টার এক ম্যাচ কম খেলেছে। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে হোসে মরিনহোর টটেনহাম।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা