খেলা

বাংলাদেশ-কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ৪ ডিসেম্বর

ক্রীড়া ডেস্ক : দোহায় বাংলাদেশ ও কাতারের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী ৪ ডিসেম্বর ম্যাচটির তারিখ নির্ধারণ করেছে তারা। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির অফিসিয়াল ওবেসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ অনর্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। বাংলাদেশ ও কাতার দুই দেশ তাদের ফিরতি ম্যাচটি ৪ ডিসেম্বর খেলার সিদ্ধান্ত নিয়ে ফিফার অনুমতি চেয়েছিল। ফিফার অনুমতি পাওয়ার পর এএফসি ম্যাচটির তারিখ আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

করোনাভাইরাসের কারণে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব খেলাই বন্ধ হয়েছিল। করোনামুক্ত পরিবেশে খেলা আয়োজনের চেষ্টা চলছে বিশ্বব্যাপী। ইউরোপিয়ান ফুটবল লিগগুলো শুরু হয়েছে গত জুনে। গত মৌসুমের খেলা শেষ হওয়ার পর শুরু হয়েছে নতুন মৌসুমের খেলা।

ফিফা এবং এএফসি বলেছিল, ‘প্রতিদ্বন্দ্বী দেশগুলো চাইলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে খেলতে পারবে। সেই কথার ওপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মৌখিকভাবে সম্মতিতে পৌঁছেছিল ম্যাচটি খেলবে। আয়োজক কাতার ৪ ডিসেম্বর ম্যাচের তারিখ ঠিক করে ফিফা ও এএফসির অনুমতি চেয়েছিল।’

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের ফিরতি পর্বের ম্যাচ বাকি কাতার, ভারত, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে। এর মধ্যে শুধু কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত, আফগানিস্তান এবং ওমান আসবে ঢাকায় খেলতে। গত বছর অক্টোবরে ঢাকার মাঠে কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। যদিও ওই ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিল জামাল ভূঁইয়ারা।

চার ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে আছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ওমানের ৫ ম্যাচে পয়েন্ট ১২। তিন পয়েন্ট নিয়ে ভারত চারে। তিন নম্বরে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৪।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা