খেলা

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

Staff Repoter

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ওয়ানডে ম্যাচে মাঠের আচরণের কারণে এই শাস্তি পেয়েছেন পাকিস্তানি পেসার। অন্যদিকে, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় ইংল্যান্ড দলকে গুনতে হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা।

রবিবার পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভার শেষে বিতর্কে জড়ান হারিস রউফ। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অবস্থায় ওয়াইডের আবেদন করার পর ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সতর্ক করার পরও ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যান রউফ। পরে জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় আম্পায়ারকে পাশ কাটিয়ে যান পাকিস্তানি এই পেসার।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের দায়ে রউফকে শাস্তি দেওয়া হয়েছে। এই ধারায় ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। গত ২৪ মাসের মধ্যে এটি রউফের তৃতীয় অপরাধ। নতুন ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় তাঁর মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচে।

এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করায় ইংল্যান্ড দলকে জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। সে হিসাবে ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফির মোট ১৫ শতাংশ জরিমানা দিতে হবে।

হারিস রউফ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তিও তাঁরা মেনে নেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার রশিদ রিয়াজ ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হোসেন সংশ্লিষ্ট অভিযোগগুলো আনেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা