ছবি: সংগৃহীত
খেলা
শর্ত দিল বিসিবি

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

স্পোর্টস ডেস্ক

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও দেশের জার্সিতে মাঠে নামার জোরালো ইচ্ছা প্রকাশ করেছেন। বিসিবিতে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দলের প্রত্যাবর্তনের আগ্রহের কথা জানান। তবে বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, নিয়মমাফিক প্রক্রিয়া ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কেবল তার ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।

সর্বশেষ প্রায় দুই বছর আগে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন জাহানারা। এরপর মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে তিনি জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেন এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে সেখানে স্থানীয় ক্লাব ক্রিকেটে অংশ নেওয়া শুরু করেন।

গত বছরের ডিসেম্বর মাসে গণমাধ্যমের সামনে এসে তিনি এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে, জাতীয় দলে সক্রিয় থাকাকালীন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়েছিলেন। ওই ঘটনার প্রায় এক বছর পর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তিনি আবারও লাল-সবুজের জার্সিতে খেলার ইচ্ছা পোষণ করলেন।

জাহানারার ফেরার আগ্রহের বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান যে, অভিজ্ঞ এই পেসার বেশ কিছুদিন আগেই বোর্ডকে তার প্রত্যাবর্তনের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে জাতীয় দলের দরজা তার জন্য স্বয়ংক্রিয়ভাবে খুলছে না।

রফিকুল ইসলাম স্পষ্ট করে বলেন, দেশের হয়ে খেলার তীব্র আগ্রহ জাহানারার থাকতেই পারে, কিন্তু নিয়ম অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া তাকেই মানতেই হবে। সবার আগে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে, বাধ্যতামূলক ফিটনেস টেস্ট পাস করতে হবে এবং দীর্ঘ সময় ধারাবাহিকতা বজায় রাখার পরেই নির্বাচকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এদিকে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদও জাহানারার ফেরার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি জানান, দীর্ঘ দেড়-দুই বছর ধরে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় জাহানারাকে সবার আগে নিজের ফিটনেস ও স্কিল প্রমাণ করতে হবে।

আসন্ন ঘরোয়া ক্রিকেট মৌসুমকে সামনে রেখে বোর্ডই তাকে উপযুক্ত দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেবে। ঘরোয়া আসরে সাবলীল ও ভালো পারফরম্যান্স দেখাতে পারলে নির্বাচক প্যানেল তাকে অবশ্যই জাতীয় দলে বিবেচনার কথা ভাববে।

সাবেক অধিনায়ক জাহানারার আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করার পথ অনেকটাই নির্ভর করছে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স ও ফিটনেস টেস্টের কঠিন মানদণ্ড পেরোনোর ওপর।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা