খেলা

এমবাপের জোড়া গোলে নিমসের জালে পিএসজির এক হালি

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল, ঘরোয়া টুর্নামেন্ট ও উয়েফা চ্যাম্পিয়ন লিগ মিলিয়ে ঠাসা সূচির কারণে দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রকে বিশ্রাম দিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেই কোচ থমাস টুখেল। দলে ছিলো না অ্যাঞ্জেল ডি মারিয়াসহ নিয়মিত খেলোয়াড়দের অনেকেই। তবু জয় পেতে কোনো সমস্যা হয়নি লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের। শুক্রবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ নিমসের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পিএসজি।

দলের নিয়মিত খেলোয়াড়দের অনেকে না থাকলেও, তরুণ তারকা কাইলিয়ান এমবাপের জোড়া গোলে এসেছে এই সহজ জয়। এছাড়া অন্য দুই গোল করেছেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি ও পাওলো সারাভিয়া।প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচটা নিজেদেরই করে নিয়েছিল পিএসজি। ম্যাচশেষে স্কোরলাইন ৪-০ হলেও, গোলের সংখ্যা হতে পারতো আরও অনেক বেশি। পুরো ম্যাচে অন্তত ৩০ বার আক্রমণে উঠেছে পিএসজি।

যেখানে ঠিক লক্ষ্য বরাবর তারা শট নিয়েছে ১১ বার। কিন্তু এর মধ্যে গোল পেয়েছে শুধু চারবার।অবশ্য ম্যাচের শুরুতেই পিএসজির কাজ খানিকটা সহজ হয়ে যায় লাল কার্ডের কল্যাণে। ম্যাচের ১২ মিনিটের সময় পিএসজি মিডফিল্ডার রাফিনহাকে গুরুতর ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন নিমস ডিফেন্ডার লইক লান্দ্রে। ফলে ম্যাচের বাকি সময়টা একজন কম নিয়েই খেলতে হয়ে নিমসকে।

সেই সুযোগটাও বারবার কাজে লাগিয়েছেন পিএসজির ফরোয়ার্ড ভাগের খেলোয়াড়রা। একটু পরপরই তারা হানা দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণে। তবু গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৩২ মিনিট পর্যন্ত। রাফিনহা এগিয়ে দেয়া বল ধরে বাম পায়ের কোনাকুনি শটে ম্যাচের প্রথম গোলটি করেন এমবাপে।এরপর শুধু চলতে থাকে পিএসজির আক্রমণ আর আক্রমণ; যার সবগুলোই ছিলো নিষ্ফলা। একজন কম নিয়ে খেলেও পিএসজিকে আটকে রাখার কাজটা দুর্দান্ত করছিল নিমস। গোলরক্ষক বাতিস্ত রেনেত ঠেকিয়ে দেন একের পর এক প্রচেষ্টা, সঙ্গে পান ভাগ্যের ছোঁয়াও। কিন্তু শেষের ১৫ মিনিটে আর পারেননি দলকে বাঁচাতে।

ম্যাচের ৭৭ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন ফ্লোরেঞ্জি, এর মিনিট ছয়েক পর আবার স্কোরশিটে নাম তোলেন এমবাপে। আর ৮৮ মিনিটের মাথায় জাল কাঁপিয়ে হালিপূরণ করেন সারাভিয়া। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।এ জয়ের পর ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। দুই নম্বরে থাকা রেনের সংগ্রহ ৭ ম্যাচে ১৩ পয়েন্ট। পিএসজির কাছে হালি হজম করা নিমসের সংগ্রহ ৭ ম্যাচে ৮ পয়েন্ট, অবস্থান ১৩তম।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা