খেলা
বুয়েনস এইরেসে প্রস্তুতি ম্যাচ

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয়। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও হুলিয়ান সিমিওনে।

বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা পেনাল্টি পায়। দ্বিতীয় মিনিটে বুরকিনা ফাসোর বেবেল দুম্বিয়ার ফাউলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তৃতীয় মিনিটে স্পট কিকে লাওতারো মার্তিনেজের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক গুইরা রাজাক। তবে ফিরতি বল পেয়ে গোল করতে ভুল করেননি লাওতারো। ফলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ৮ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর মৌমুনি দিয়ালো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন।

১৩ মিনিটে নিজের অভিষেককে স্মরণীয় করে তোলেন জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। দারুণ এক আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনাকে আরও এগিয়ে দেন তরুণ এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় স্বাগতিকদের হাতে।

প্রথমার্ধের শেষ দিকে মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে আর্জেন্টিনা। ৩৪ মিনিটে নিকোলাস পাজ গোল করেন। তার দুই মিনিট পর, ৩৬ মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির পাস থেকে গোল করে নিজের গোলখরা কাটান হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার বড় লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, মাতিয়াস সুলে, লিওনেল ফ্লোরেস, টমাস পালাসিওস ও লিওনার্দো বালের্দি। পরিবর্তিত খেলোয়াড়দের মধ্যেও দারুণ ছন্দ দেখা যায়।

৫৫ মিনিটের পর থেকে আর্জেন্টিনা আরও একাধিক সুযোগ তৈরি করে। ৫৬ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো গোল করে ব্যবধান বাড়ান। মাতিয়াস সুলের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। জাতীয় দলের হয়ে এটি মাস্তানতুয়ানোর প্রথম গোল।

ম্যাচের শেষদিকে বুরকিনা ফাসো কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণ তা সামলে নেয়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও একটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দেন। পরে ৭৯ মিনিটে তাকে তুলে নিয়ে জেরোনিমো রুইলি মাঠে নামানো হয়।

ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনা আরও একটি গোলের সুযোগ তৈরি করে। সান্তিয়াগো কাস্ত্রোর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গুলিয়ানো সিমিওনে হেডে গোল করে আর্জেন্টিনার জয়কে আরও বড় করেন। ভ্যালেন্তিন বারকোর ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগান তিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা