ছবি: সংগৃহিত
খেলা

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ব্যক্তিগত পছন্দ ও স্মৃতিকে গুরুত্ব দিয়ে তৈরি করা একটি কাস্টমাইজড ‘মেতে সেট’ উপহার দিয়েছেন তিনি দলের প্রত্যেক সদস্যকে।

আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস সেনেসির বান্ধবী কেলসি-রোজ বাওয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করলে বিষয়টি সবার সামনে আসে। ভিডিওতে তিনি মেসির দেওয়া সোনালি রঙের মেতে সেট দেখান এবং জানান, জাতীয় দলের ক্যাম্প থেকে ফেরার পর সেনেসি সেটি নিয়ে বাড়ি ফেরেন।

ভিডিওতে বাওয়ার্স বলেন, ‘তোমাদের একটি দারুণ জিনিস দেখাতে চাই। এটি দেখলে সবাই খুশি হবে। মার্কোস ক্যাম্প থেকে এই ব্যাগটি এনেছে। এতে তার নামও লেখা আছে। এটি তার মেতে সেট। মেসি দলের সব খেলোয়াড়কে এই উপহার দিয়েছেন।’

প্রতিটি সেটে ছিল মেসির নিজস্ব ব্র্যান্ডের লোগোযুক্ত একটি সোনালি স্ট্যানলি থার্মোস ফ্লাস্ক, একটি মেতে কাপ, ইয়েরবা মেতে পাতা এবং ধাতব স্ট্র। কাস্টমাইজড ব্যাগে ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)লোগো, বিশ্বকাপ ট্রফির নকশা এবং খেলোয়াড়ের নিজের নাম।

দক্ষিণ আমেরিকায় মেতে একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী পানীয়। গরম পানিতে শুকনো ‘ইয়েরবা মেতে’ পাতা ভিজিয়ে এটি তৈরি করা হয়। আর্জেন্টিনা ও আশপাশের দেশগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও মেতের বিশেষ পরিচিতি রয়েছে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হতাশাজনক পরাজয়ের পর সতীর্থদের প্রতি মেসির এই উপহারকে ভালোবাসা ও বন্ধনের প্রতীক হিসেবে দেখছেন অনুরাগীরা।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা