ছবি: সংগৃহীত
খেলা

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬ রান

সান নিউজ অনলাইন

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। বল হাতে আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন, তুলে নিয়েছেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ উইকেট।

মুশফিকের শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন তিনি। ১০৬ রানে পৌঁছে হাম্প্রেসের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন দাসের সঙ্গে গড়েন ১০৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুশফিক আউট হলে বাংলাদেশের ৩১০ রানে পড়ে পঞ্চম উইকেট। এরপর ইনিংসের হাল ধরেন লিটন দাস।

আত্মবিশ্বাসী শুরুকে পুরোপুরি কাজে লাগিয়ে ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নিলেন লিটন দাস। ৮ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর দুর্দান্ত ১২৮ রানের ইনিংস বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে।

লিটনের সঙ্গে মেহেদী হাসান মিরাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দু’জন মিলে গড়ে তোলেন ১৩৩ রানের জুটি। মিরাজের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে গ্যাভিন হোয়ের বলে অযথা শট খেলতে গিয়ে আউট হন তিনি। তার ঠিক পরেই ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র চার বলের ব্যবধানে মিরাজ ও লিটন দুজনই প্যাভিলিয়নে ফিরলে ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। হোয়েকে সুইপ করতে গিয়ে লিটন টপ-এজে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ দেন।

এই দুই ধাক্কায় ৪৩৩ রানে পড়ে যায় বাংলাদেশের সপ্তম উইকেট। এরপর ইনিংস দীর্ঘায়িত করার চেষ্টা করেও সফল হতে পারেননি নতুন দুই ব্যাটার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। হোয়ের বলে মাত্র ৪ রান করে বোল্ড হন তাইজুল। ফলে বড় সংগ্রহ গড়লেও টেলএন্ড ব্যাটারদের ব্যর্থতায় আরও বড় ব্যবধানে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা