সংগৃহীত ছবি
খেলা

গ্লোবাল লিগে চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস ডেস্ক : গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টটির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালই অংশ নেওয়ার কথা ছিল গ্লোবাল সুপার লিগে। তাদের অনিচ্ছায় সেমিফাইনালেই বিদায় নেওয়া রংপুর রাইডার্স বৈশ্বিক টুর্নামেন্টটিতে অংশ নেয়। যেখানে প্রথম দুই ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরে যায় নুরুল হাসান সোহানের দলটি। শেষ দুই ম্যাচ জিতে নেট রানরেটের সমীকরণ মিলিয়ে ওঠে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ৫৬ রানে জিতেছে।

প্রথমবারের মতো গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের এই আয়োজনে সাফল্য পেল রংপুর। শিরোপা জয়ে টুর্নামেন্টজুড়ে দারুণ অবদান ছিল সৌম্যের। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ৫৪ বলে খেলেছেন ৮৬ রানের ইনিংস। ৫ ম্যাচে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইকরেট নিয়ে সৌম্য টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করেছেন।

আরও পড়ুন : পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই রংপুরের শুরুটাই ছিল দারুণ আক্রমণাত্মক। যদিও পাওয়ার প্লেতে তারা মাত্র ৪০ রান তোলে। ধীরে ধীরে দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলর গতি বাড়ান। উদ্বোধনী জুটিতে তোলেন ১২৪ রান। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করা টেলরের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসেন (১০) দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর।

সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। এটাই প্রথমবারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৭টি চার ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে।

আরও পড়ুন : মেসিদের ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপ

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে ঝড়ের আভাস দেয় অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল ক্রিকেট ভিক্টোরিয়া। ৩.২ ওভারে ২৭ রান তুলে তারা প্রথম উইকেট হারায়। এরপর বলার মতো আর জুটিও গড়তে পারেনি রংপুরের প্রতিপক্ষরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভিক্টোরিয়া ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ২২ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা