দুই ক্লাব ম্যান সিটি ও ম্যান ইউ জিতল একই ব্যবধানে
খেলা

দুই ক্লাব ম্যান সিটি ও ম্যান ইউ জিতল একই ব্যবধানে

স্পোর্টস ডেস্ক :

ঘরোয়া ফুটবলের টুর্নামেন্ট কারাবাও কাপে একই ব্যবধানে জিতেছে ম্যান সিটি ও ম্যান ইউ। মজার বিষয়, দিনের অন্য ম্যাচে স্কোরলাইন এক না হলেও, গোল ব্যবধান একই রেখে জিতেছে এভারটন।

শেষ ষোলোর ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যান সিটি। ব্রাইটনকে একই ব্যবধানে হারিয়ে ম্যান ইউ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে এভারটনের জয়টি ৪-১ গোলে। নকআউট ফরম্যাটের টুর্নামেন্টে তিন দলই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগে শেষ আটের টিকিট নিশ্চিত করেছিল টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেড। বুধবার রাতে বার্নলির মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে কারাবাও কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। একের পর এক আক্রমণ করলেও, গোলের দেখা পেতে কেটে যায় ৩৫ মিনিট, লক্ষ্যভেদ করেন রহিম স্টারলিং। ম্যাচের ৪৯ মিনিটের সময় দ্বিতীয় গোলটিও করেন এই ইংলিশ ফরোয়ার্ড। শেষ গোল করেন ফেরান টরেস।

ম্যান সিটির মতোই প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছিল ম্যান ইউও। ব্রাইটনকে তাদেরই মাঠে পরাজয়ের স্বাদ দিয়ে ফিরেছে রেড ডেভিলরা। ম্যান ইউর জার্সি গায়ে প্রথমবারের মতো ফ্রি-কিকে গোল করেন পল পগবা। অন্য দুই গোল আসে স্কট ম্যাকটমি ও হুয়ান মাতার পা থেকে। বৃষ্টিঝরা ম্যাচে জয়ের আনন্দ সেরেছে ম্যান ইউ।ম্যান ইউ ও ম্যান সিটির মতো প্রতিপক্ষের মাঠে যেতে হয়নি এভারটনকে। নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের জালে এক হালি গোল পুরেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। হ্যাটট্রিক করেছেন দলের নতুন তারকা ডমিনিক কালভার্ট লেউইন। এছাড়া অন্য গোলটি করেছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।

কারাবাও কাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ (বৃহস্পতিবার) দিবাগত রাতে মুখোমুখি হবে ইংল্যান্ডের অন্যতম সেরা দুই ক্লাব লিভারপুল ও আর্সেনাল। এছাড়া অন্য দুই ম্যাচে লড়বে ব্রেন্টফোর্ড-ফুলহাম ও স্টোক সিটি-অ্যাস্টন ভিলা।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা