সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তান দলের একাদশ ঘোষণা 

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মুলতানে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের ১ম টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (৬ অক্টোবর) একাদশ দল ঘোষণা করেছে পিসিবি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এদিকে, একাদশে ফিরেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টের একাদশে ছিলেন না তিনি। তাকে নিয়েই এবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে পাকিস্তান।

তাছাড়াও এই একাদশে আছেন নাসিম শাহ ও আমির জামালও। অভিজ্ঞ এই ৩ পেসারকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে মোহাম্মদ আলী, খুররম শাহজাদ ও মীর হামজাকে।

অপরদিকে পাকিস্তানের একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা ধরে রেখেছেন আবরার আহমেদ। কিন্তু দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারেন সালমান আলী আঘা। তিনি বাংলাদেশের বিপক্ষেও বল করতে দেখা গিয়েছিলো।

পাকিস্তান একাদশ হলো-

সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, আমির জামাল, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা