সংগৃহীত
খেলা

বিশ্বকাপ শেষ আফগান তারকার

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে আছে আফগানিস্তান। এরইমধ্যে সুপার এইটও নিশ্চিত করেছে দলটি। তবে সুপার এইটে লড়াই শুরু না হতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার মুজিব উর রহমান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের তর্জনিতে চােট পান মুজিব। পরের দুই ম্যাচ তাই খেলতে পারেননি তিনি। অবশেষে জানা গেলো, পুরো আসর থেকেই ছিটকে গেলেন মুজিব।

ক্যারিবিয়ান প্রিমিয়ান লিগ (সিপিএল) খেলার অভিজ্ঞতা থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারতেন এই স্পিনার। তবে ইনজুরির কারণে এখানেই বিশ্বকাপ যাত্রা শেষ ২৩ বছর বয়সী মুজিবের। তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বদলি হিসেবে ডাক পেয়েছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই।

আরও পড়ুন : টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আফগানিস্তানের হয়ে ৪৬ টি-টোয়েন্টিতে ৬.১৫ ইকোনোমিতে মুজিবের শিকা করেছেন ৫৯ উইকেট। চলতি বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে ৩ ওভারে ১৬ রান খরচায় ১ উইকেট নেন রহস্যময় এই স্পিনার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা