সংগৃহীত ছবি
খেলা

বায়ার্নকে উড়িয়ে ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে শেষের দিকে বিধ্বংসী এক ঝড়ে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

আর পড়ুন : টিভিতে আজকের খেলা

৮৮ মিনিট থেকে যোগ করা সময় চার মিনিটের মধ্যে বদলি হিসেবে নামা হোসেলু ২ বার বল জালে পাঠালে ২-১ গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয় পায় রিয়াল।

শুরতেই এদিন রিয়াল এগিয়ে যেতে পারত। বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের চেষ্টা থাকার পরও বল দুরের পোস্টে লেগে ফিরে যায়। ফিরতি বল জালে পাঠানোর জন্য রদ্রিগোর সুযোগ পায়। কিন্তু তার দারুণ শট বেশ দক্ষতার সঙ্গে আটকে দেন ম্যানুয়েল নয়ার। তারপর বায়ার্নের রক্ষণে ফের চাপ সৃষ্টি করতে থাকে রিয়াল। তবে বায়ার্নও কম নয়, সুযোগ বুঝে আক্রমণের চেষ্টা চালায়। ২৮ মিনিটে হ্যারি কেইনকে বেশ হতাশ করেন আন্দ্রি লুনিন।

আর পড়ুন : ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ

এই ইংলিশ ফরোয়ার্ডের ভলি ঝাঁপিয়ে কর্নারে পাঠান লুনিন। ১০ মিনিট পর রিয়ালকে এবার হতাশ করেন নয়ার। ভিনিসিয়ুয়ের শট বক্সে থাকা রিয়ালের কোনো ফুটবলার পা স্পর্শ করাতে না পারলে বল দুরের পোস্টে জড়িয়ে যাচ্ছিল প্রায়। এ মন সময় ঝাঁপিয়ে বাইরে পাঠিয়ে দেন নয়ার। তবে মধ্যবিরতি কাটিয়ে ফেরার পর দুই দলই গোলের জন্য হন্য হয়ে উঠে। এবার হ্যারি কেইন আরও একবার গোলের চেষ্টা করলে তা লুনিনের গ্লাভসে আটকে যায়।

ম্যাচের ৬৮ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যু অনেকটা স্তব্ধ করে এগিয়ে যায় বায়ার্ন। সার্জ জিনাব্রির বদলি হিসেবে নেমে কাঙ্ক্ষিত সেই গোল এনে দেন আলফান্সো ডেভিস। নিজেদের মাঝখান থেকে হ্যারি কেইনের বাড়িয়ে দেওয়া দীর্ঘ পাস বাম দিকে পেয়ে বক্সে প্রবেশ করে ডান পায়ের শটে পোস্টে পাঠিয়ে দেন বল।

আর পড়ুন : সিরিজ জিতল বাংলাদেশ

এর ৪ মিনিট পর বায়ার্নের জালে রিয়াল বল পাঠায়। কিন্তু গোলটি বাতিল করে দেন রেফারি। বায়ার্নের বক্সে হাত দিয়ে মুখে আঘাত করে জসুয়া কিমিচকে ফেলে দেন নাচো। ফলে ভিএআর দেখে সেই গোলটি বাতিল করেন রেফারি। কিন্তু রিয়াল ম্যাচে ফেরার জন্য মরিয়া। ৮৭ মিনিটে ভিনিসিয়ুসের শট নয়ার গ্লাভসে আটকাতে পারে না। আর এই সময় দৌড়ে এসে আলগা বল শট করে জালে পাঠিয়ে দেন বদলি হিসেবে নামা হোসেলু।

এদিকে যোগ করা সময়েও ম্যাজিক দেখান হোসেলু। রুডিগারে ক্রস পাওয়ার পর বক্সের ভেতর থেকে বল জালে পাঠিয়ে দেন এই স্প্যানিশ। এ সময় সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলার পর ভিএআর পরীক্ষায় দেখা যায় হোসেলু অনসাইডে ছিলেন। আর রেফারি তখন গোলের সিদ্ধান্ত দেয়ার পর জয়ের উল্লাসে মেতে উঠে রিয়ালের সাপোর্টাররা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা