জয় দিয়ে ধোনিদের শুভ সূচনা
খেলা

জয় দিয়ে ধোনিদের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক:

বিশ্বের অধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলের ১৩তম সংস্করণের ১ম ম্যাচেই রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুভ সূচনা করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী ম্যাচের শুরুতেই টস জয়ে শুরু ধোনির।

তবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আবু ধাবিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় মুম্বাই। রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। ১২ রান সংগ্রহ করে চাওলার শিকার হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।

পরের ওভারেই আউট হন আরেক ওপেনার ডি ককও। তার সংগ্রহ ৩৩ রান। এরপর সূর্যকুমার যাদব ও সৌরভ তিওয়ারির ব্যাটিংয়ে কিছুটা ধীরগতি থাকায় খেই হারিয়ে ফেলে মুম্বাই। ১৬ বলে ১৭ রান করেন যাদব। ৩১ বলে ৪২ রান করেন তিওয়ারি। হার্দিক পান্ডিয়া, পোলার্ডরা বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে সক্ষম হয় মুম্বাই।

আবু ধাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) আইপিএলের সফলতম দুই দলের লড়াইয়ে ৫ উইকেটে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। ১৬৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৪ বল বাকি থাকতে। গত আসরে ফাইনালসহ চার ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে হেরেছিল চেন্নাই।

প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে সুর বেঁধে দেন রোহিত। ব্যাটসম্যানদের ওপর চড়াও হয়ে রানের গতি বাড়ান কুইন্টন ডি কক। কিন্তু পরপর দুই ওভারে বিস্ফোরক দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসে মুম্বাই।

জ্বলে উঠতে পারেনি মিডল অর্ডার। রোহিতের মতো ঝড়ের আভাস দিয়েই থেমে যান হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ড। সৌরভ তিওয়ারি দলকে রেখেছিলেন বড় সংগ্রহের পথেই। কিন্তু শেষ ৬ ওভারে মাত্র ৪১ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলা মুম্বাই থেমে যায় ১৬২ রানে।

রান তাড়ায় ৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে চেন্নাই। রায়ডু ও দু প্লেসির ব্যাটে শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় দলটি।

রায়ডু ছিলেন আক্রমণাত্মক। দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দেন দু প্লেসি। তাদের ১১৫ রানের জুটিতে দৃঢ় ভিত পায় চেন্নাই। ক্রুনাল পান্ডিয়াকে ফিরতি ক্যাচ দিয়ে থামেন রায়ডু। ৪৬ বলে খেলা তার ৭১ রানের ইনিংসে ছয় চারের পাশে তিনটি ছক্কা।

রবীন্দ্র জাদেজার ৫ বলে ১০ রানের পর স্যাম কারানের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে ম্যাচ পুরোপুরি ঘুরে যায় চেন্নাইয়ের দিকে। বল হাতেও অবদান রাখায় ম্যাচ সেরার পুরস্কারও জেতেন ইংলিশ অলরাউন্ডার কারান।

গত বিশ্বকাপের পর প্রথম মাঠে নেমে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেতে বসেছিলেন ধোনি। খরুচে বোলিং করা জাসপ্রিত বুমরাহর বলে আম্পায়ার কট বিহাইন্ড দিলে বাঁচেন রিভিউ নিয়ে। এই জয়ের পথে দারুণ এক কীর্তিও গড়েছেন ধোনি, চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে এটি তার শততম জয়। তবে ৪৪ বলে ৫৮ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ডু প্লেসি।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা