সংগৃহিত
জাতীয়
দরিদ্র্যতা মোকাবেলায়

এআই ব্যবহার করছে এটুআই ও গিভ ডিরেক্টলি

নিজস্ব প্রতিবেদক: দরিদ্র্যতা মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার নিয়ে এটুআই এবং বেসরকারি প্রতিষ্ঠান গিভ ডিরেক্টলি।

শনিবার (৯ মার্চ) রাজধানী ঢাকার একটি হোটেলে একটি আন্তর্জাতিক লার্নিং ইভেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা, গিভ ডিরেক্টলির আঞ্চলিক পরিচালক লামিয়া রশিদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, ইউএসএআইডি হিউমেনেটেরিয়ান এসিস্ট্যান্স অফিসের পরিচালক মুস্তাফা এল হামযাউই।

উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান বলেন, বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ ভিশনের সাথে একজোট হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার মাধ্যমে আমরা যে ইতিবাচক পরিবর্তন আনতে চাই, তা কেবলমাত্র মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রেই নয়, বরং জাতীয় উন্নয়নের লক্ষ্যে বৃহত্তর অবদান রাখতে সক্ষম। প্রযুক্তির এই ব্যবহার আমাদের অনেক কাজ সহজতর করে দিয়েছে।

গিভ ডিরেক্টলির আঞ্চলিক পরিচালক লামিয়া রশিদ, কোভিড-১৯ মহামারী চলাকালীন মেশিন লার্নিং প্রযুক্তি পদ্ধতির সফল বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন টোগোতে গিভ ডিরেক্টলি মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রায় ১, ৩৮,০০০ জন সুবিধাভোগীদের তালিকাভুক্ত করেছিল, এবং কোভিড মহামারী চলাকালীন জরুরী ত্রাণ হিসেবে তাঁদেরকে মোট ১০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়। পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে এ প্রযুক্তি ব্যবহার করতে যৌথভাবে কাজ করেছে এটুআই এবং গিভ ডিরেক্টলি।

অনুষ্ঠানে জানানো হয় গিভ ডিরেক্টলি মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে দ্রুততম সময়ে সুবিধাভোগী নির্বাচন করে তৃণমূল পর্যায়ে নগদ অর্থ-সহায়তা প্রদান করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের দেশান্তরের প্রভাবে ক্ষতিগ্রস্থ স্থানীয় পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে ইউএসএআইডি ও গুগল ডট ওআরজি-এর যৌথ অর্থায়নে এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত সহায়তায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং গুগল ফ্লাড ফোরকাস্টিং ইনিশিয়েটিভের সাথে অংশীদারিত্বে এটুআই ও গিভ ডিরেক্টলি একটি উদ্ভাবনী প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবাদেরকে দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে নগদ অর্থ সহায়তা প্রদান করবে। এ প্রকল্পের মাধ্যমে দুর্যোগ পূর্ববর্তীকালীন সময়ে আর্থিক সাহায্য কিভাবে দুর্যোগকালীন ক্ষতি লাঘব করতে পারে তা পর্যালোচনা করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা