সংগৃহীত
জাতীয়

আগুনে প্রাণহানির ঘটনায় মো‌দির শোক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি।

আরও পড়ুন : সরকার সশস্ত্র বাহিনীকে সক্ষম করেছে

শ‌নিবার (২ মার্চ) ঢাকায় ভারতীয় হাইক‌মিশন ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায়।

ভারতীয় হাইক‌মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা এক চি‌ঠিতে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি। তি‌নি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন : ‘জনসংযোগ বিভাগে ডিজিটাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা

চিঠিতে মোদি জানান, এই দুঃখের সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা প্রধানমন্ত্রী এবং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

সরকার প্রধানকে ভারতের প্রধানমন্ত্রীর চি‌ঠি দেওয়ার বিষয়‌টি নি‌শ্চিত করলেও চি‌ঠি‌টি কবে পাঠা‌নো হয়েছে তা ফেসবুক পোস্টে উল্লেখ করে‌নি ভারতীয় হাইক‌মিশন।

আরও পড়ুন : বাংলাদেশে বিওয়াইডি’র প্রথম শো-রুম চালু

প্রসঙ্গত, গত বৃহস্প‌তিবার রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। ওই ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ শঙ্কামুক্ত নন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

সান নিউজ/এসআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা