সংগৃহীত ছবি
জাতীয়

বনানীতে চলছে ৩ দিনব্যাপী শীতকালীন মেগা মেলা

নিজস্ব প্রতিবেদক : দেশের নারী উদ্যোক্তাদের পণ্য প্রদশর্নী ও বিক্রির জন্য 'এক্সক্লুসিভ অর্থী ফ্যাশন হাউজ'-এর আয়োজনে রাজধানীতে চলছে তিন দিনব্যাপী শীতকালীন মেগা মেলা।

আরও পড়ুন : আনসারদের স্মার্ট করতে কাজ চলছে

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বনানীর ঢাকা সেনানীবাসের এম ই এস কনভেনশন হলে শুরু হওয়া এ মেলা চলবে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে এটি চলবে রাত ৮টা পর্যন্ত।

মেলায় বসা স্টলগুলো ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি পোশাক, পার্বত্য এলাকায় তৈরি পোশাক, ব্লক-বাটিক থ্রি পিস, জুয়েলারি, কসমেটিক্স, স্কিন কেয়ার পণ্য, দেশি-বিদেশি আতর-পারফিউম, রকমারি ঘরোয়া খাবার, নিত্য ব্যবহার্য দ্রব্যাদিসহ নানা আকর্ষনীয় আধুনিক পণ্যের সমাহার। ক্রেতা ও দর্শনার্থীরা স্টলগুলো ঘুরেফিরে দেখছেন। কেউ বা তাদের প্রয়োজনীয় পণ্যটি দরদাম করে সংগ্রহ করছেন।

আরও পড়ুন : শত্রুতা চায় না বাংলাদেশ

এখানে আসা ক্রেতা সারওয়ার চৌধুরী বলেন, মেলায় দেখেছি দেশি পণ্যগুলো উঠে এসেছে। এটি খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে দেশীয় উদ্যেক্তারা এগিয়ে যাবে। এমন উদ্যোগের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হোক যাতে দেশীয় পণ্যগুলো সর্বস্তরের মানুষ হাতের নাগালের মধ্যে পেতে পারে।

সারা দেশের বিখ্যাত খাদ্য পণ্য নিয়ে মেলায় আসা টাওয়ার এগ্রো ফুডসের সত্বাধীকারী শওকত আলী বলেন, আমার স্টলে মূলত চা পাতা বেশি বিক্রি হচ্ছে। সিলেট থেকে সবচেয়ে সেরা চা বাগান থেকে আনা আমার এই পণ্যটি। আখের গুড়, মধুসহ অন্যান্য আইটেমগুলোও ভালোই বিক্রি হচ্ছে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার সংগঠন সমাজ উন্নয়ন পরিষদের মাধ্যমে আমি সারা দেশে মুক্তিযোদ্ধাদের যেসব বেকার সন্তান আছেন তাদের কর্মসংস্থান সৃষ্টি করতেই এই উদ্যেগ নিয়েছি।

আরও পড়ুন : কাল থেকে হতে পারে বৃষ্টি

মেলায় আদিবাসী পোশাকের সমাহার নিয়ে আলা-ঝালা ফ্যাশনের উদ্যোক্তা সুবিত্রা চাকমা বলেন, ২০১৯ সাল থেকে অনলাইনে মার্কেট প্লেসে আমি আমার স্থানীয় পোশাকের ব্যবসাটি শুরু করি। এখানকার পণ্যগুলো আমি সারা দেশের আদিবাসী এলাকাগুলো থেকে সংগ্রহ করে মেলায় এনেছি।

রাজধানীর মিরপুরের কাস্টমাইজ কেক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যালিমেন্ট টাচের কর্ণধার মাহমুদ হাসান রানা বলেন, মেলায় আসার মূল উদ্দেশ্য মূলত পরিচিতি বৃদ্ধি করা। জন্মদিন, বিবাহবার্ষিকীসহ বিভিন্ন উপলক্ষ্যে আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী কেক প্রস্তুত করে থাকি। যারা কেক কিনছেন তাদের আমরা মেম্বারশিপ কার্ডও উপহার দিচ্ছি। এর মাধ্যমে তারা বিশেষ ছাড়ে আমাদের পণ্য কিনতে পারবেন।

আরও পড়ুন : রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩০

মুরাক্কাজের উদ্যোক্তা ইলিয়াস হোসাইন বলেন, আমি কাজ করছি পারফিউম নিয়ে। মূলত অ্যালকোহলমুক্ত পারফিউম বিক্রি করি আমি। এখানে আমার তৈরি সবচেয়ে ভালোমানের পারফিউম মুখাল্লাত। এতে ১০-১২ ধরনের ঘ্রাণের সংমিশ্রণ আছে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে একদিকে যেমন আমার শখও পূরণ করছি, ব্যবসাটিও সামনে এগিয়ে নিতে পারছি।

মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সক্লুসিভ অর্থী ফ্যাশন হাউজের কর্ণধার তাসলিমা খানম বলেন, ৩৭টি স্টলে মেলাটি সাজিয়েছি আমি। মেলার প্রথম দিনে ব্যাপক সাড়া পাচ্ছেন আগত স্টল মালিকরা। আশা করি এটি আরো বাড়বে আগামী দুদিনে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা