সংগৃহীত ছবি
জাতীয়

গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: রাজধানীতে কারখানায় আগুন

সোমবার (৫ ফেব্রুয়ারি) ডিবি গুলশান বিভাগের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হলেন, মহাদেব দেবনাথ ওরফে সঞ্জয় ও মো রাকিব হাওলাদার।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়তে পারে

তিনি বলেন, রোববার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কয়েকজন মাদক কারবারি বিপুল গাঁজা কেনাবেচা করার জন্য কাজলা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি বস্তা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করে থাকেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা