সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ৩ 

নিজস্ব প্রতিবেদক: সার পরিবহনের আড়ালে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন: তাপমাত্রা কমে শীতের আভাস

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন, মো. রিজু মিয়া (৩০), রিফাত ইসলাম (২২) ও রিপন মোল্লা (৩২)৷ তিনজনেরই বাড়ি বগুড়ায়।

আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় বাড়ল

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার মোহাম্মদপুর থানাধীন আসাদগেট হর্টিকালচার সেন্টারের সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে একটি সারবাহী ট্রাক তল্লাশি করা হলে ট্রাকের ভেতর বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকেই গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কারাগারে হাজতির মৃত্যু

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে ট্রাক ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এর আগেও তারা ট্রাকে সার ও অন্যান্য দ্রব্যাদি পরিবহনের আড়ালে মাদকদ্রব্য পরিবহন করেছে। কক্সবাজারের টেকনাফ থেকে এসব ইয়াবা ঢাকায় এনে বিক্রি করতে তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা