ফাইল ছবি
জাতীয়

কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাচনের পরে কোনো কূটনৈতিক সংকট বা সমস্যার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: অবৈধ মজুত করলে ছাড় দেওয়া হবে না

সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সাথে বৈঠকের পর তিনি এ কথা জানান।

এ সময় কূটনৈতিক সংকট যেটা ছিল, সেটা কী কেটে গেছে নাকি কিছু দেশের সাথে এখনো আছে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সংকট বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে সেরকম কোনো সম্ভাবনাই নেই।

আরও পড়ুন: বিএনপি শোক সাগরে নিমজ্জিত

ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশি দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ রয়েছে, সেসবের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ- এগুলো সবসময় প্রয়োজন হয়। সেসব সমস্যা ও আইনের যে অবকাঠামো- সেটা আগে থেকেই ২ দেশেই প্রায় এক।

আনিসুল হক বলেন, যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কিনা এবং আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি, সেগুলো ভারতে সম্ভাব কিনা- সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।

আরও পড়ুন: অযোধ্যায় বিতর্কিত রামমন্দির উদ্বোধন

বিশেষ করে যেটা আলাপ করেছি, ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন।

তিনি আরও বলেন, আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। সেগুলো নিয়েই আমরা আলোচনা করেছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা