ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের  দাফন সম্পন্ন
জাতীয়

ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের  দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বাদ আছর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে মোস্তফা কামাল নগর (মৌটুপি) গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

নামাজে জানাজায় অংশ নেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম, উপজেলা কমান্ডার অহিদুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজুসহ সর্বস্তরের লোকজন।

জানাজা শেষে ভোলা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মালেকা বেগম মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মোস্তফা কামাল নগর (মৌটুপি) গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর গত কয়েক দিন আগে তাকে ভোলায় নিয়ে আসা হয়।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকার মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি দেয়। পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে। দীর্ঘদিন বীরমাতা মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি-নাতনিদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করে আসছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা