সংগৃহীত ছবি
জাতীয়

বিএনপি বাধা দিলে মোকাবিলা করা হবে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির আগামী নির্বাচন বর্জন শান্তিপূর্ণ হলে তা চ্যালেঞ্জ নয়। তবে ভোটের দিন বা তার আগের দিন ভোটারদের বাধা দিলে সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ। সেটা মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন : নৌকাই উন্নয়নের হাতিয়ার

শনিবার (৩০ ডিসেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যে কোনো নির্বাচনে কিছুটা চ্যালেঞ্জ থাকে। বিএনপি এবারের নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণকে নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছে। সেটা শান্তিপূর্ণভাবে হলে আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নয়। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী একটি নির্বাচনের পক্ষে যেমন বলা যায় তেমনি বিপক্ষেও বলা যায়। কিন্তু নির্বাচন প্রতিহত করা যাবে না। যদি তারা প্রতিহত করতে চায় তাহলে যে চ্যালেঞ্জ আসবে সেটার মোকাবিলা করতে হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

আরও পড়ুন : ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে

সিইসি বলেন, সেটা ফুটিয়ে তোলা হবে গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের মাধ্যমে। ভোটকেন্দ্রে সাংবাদিক, পর্যবেক্ষক, নির্বাচন সংশ্লিষ্ট ও বৈধ ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। অবৈধ ব্যক্তি প্রবেশ করে নির্বাচন প্রভাবিত করতে চাইলে সাংবাদিকরা তা প্রচার করবেন। নির্বাচনের প্রকৃত অবস্থা সাংবাদিকদের মাধ্যমে দেশ তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরলে 'ক্রেডিবিলিটি' সংকট কেটে যাবে। মানুষ ভোটকেন্দ্রে থেকে বেরিয়ে যদি বলে ভোট দিতে পেরেছি, এরকম খবর যদি সারাদেশ থেকে আসে তাহলে সার্বিকভাবে বোঝা যাবে ভোটটা গ্রহণযোগ্য হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো। তবে নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে কেউ মিথ্যা সংবাদ প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

হাবিবুল আউয়াল আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশের প্রয়োজন। এ পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বিচরণের ঘনত্ব থাকবে। তারা ভ্রাম্যমাণ থাকবে যাতে সাধারণ ভোটাররা বুঝতে পারে রাষ্ট্র তাদের সঙ্গে আছে। সরকারের বিভিন্ন বিভাগ নির্বাচনে ইসির নির্দেশনা মোতাবেক কাজ করবে। আমরা তাদের দায়িত্ব বুঝিয়ে বলেছি তাদের আচরণ জনগণের কাছে পক্ষপাতমূলক মনে না হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা