সংগৃহীত
জাতীয়

ভারত সফরে প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ভারত সফরে গেলেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে তিনি এই সফরে গেলেন। এসময় আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দিবেন তিনি।

আরও পড়ুন: ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

রোববার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭ এর একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। আগামী ১ ডিসেম্বর ভারত সফর শেষে বাংলাদেশ বিমান বিজি-৩৯৮ এর বিশেষ ফ্লাইটে বিকাল ৫টা ১৮ মিনিটে দেশে ফিরবেন প্রধান বিচারপতি।

এ সফরে তার সঙ্গী হবেন প্রধান বিচারপতির স্ত্রীসহ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

আরও পড়ুন: র‍্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

বিমানবন্দরে বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. মশিয়ার রহমান ও মাননীয় প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান এ বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকবেন বোরহান উদ্দিন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা