ছবি-সংগৃহীত
জাতীয়

নিয়োগ ৪১৪, পদোন্নতি ২৬৯ জন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন করে জনবল নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৪১৪ নতুন জনবল নিয়োগ দেওয়ার পাশাপাশি ২৬৯ জনকে পদোন্নতি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: রোববার থেকে ফের অবরোধ

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়, সম্প্রতি নির্বাচন কমিশনে বিপুলসংখ্যক জনবল নিয়োগ/পদোন্নতি প্রদানের কার্যক্রম সম্পন্ন হয়েছে। চতুর্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে ৯ জনকে, পঞ্চম গ্রেডে উপসচিব/সমমানের পদে ১১ জনকে, ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব/সমমানের পদে ১৩ জনকে, দ্বিতীয় শ্রেণি হতে প্রথম শ্রেণির সহকারী পরিচালক/উপজেলা নির্বাচন কর্মকর্তা/নির্বাচন কর্মকর্তা পদে ২৩ জনকে, তৃতীয় শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ১৬১ জনকে, প্রশাসনিক কর্মকর্তা পদে দুইজনকে এবং ১৮ থেকে ১৬তম গ্রেডে ৫০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে কোনো চাপ নেই

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় শ্রেণির ১১টি পদে কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী প্রভৃতি পদে রাজস্ব খাতে মোট ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের শূন্য পদ পূরণে ৪০তম বিসিএসের নন-ক্যাডার হতে প্রথম শ্রেণির পদে ৯০ জন এবং দ্বিতীয় শ্রেণির সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা/সমমানের পদে ৩১৩ জনকে নিয়োগ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: ৭২ আসনের মনোনয়ন চূড়ান্ত

এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মোট ২ লক্ষ ৩৬ হাজার ৭২৮টি আবেদন জমা পড়েছিল। এমসিকিউ, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়।

আগামী ২৬ নভেম্বর ২০২৩ তারিখে উল্লিখিত সংখ্যক কর্মচারী যোগদান করবেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা