সংগৃহীত
জাতীয়

গুজব ছড়ানোর জন্য বিএনপি টাকা দেয়

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন গুজব ছড়ানোর জন্য বিএনপি টাকা দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন: উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী জানায়, একটি মহল নির্বাচনকে সামনে রেখে দেশ ও বিদেশ থেকে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। বিদেশে বসে গুজব ছড়িয়ে আর ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে, বিএনপি গুজব ছড়ানোর জন্য টাকা খরচ করছে। আমরা গুজব রটনাকারীদের চিহ্নিত করেছি। সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের ব্যাপারে নোটিফাই করা হচ্ছে।

আরও পড়ুন: এনআইডি সংশোধন বন্ধ করা যাবে না

হাছান মাহমুদ জানান, এখন আর আগের মতো গুজব ছড়িয়ে কেউ পার পাবেন না। দেশে যখন কেউ গুজব রটায়, তার বিরুদ্ধে তখন মামলা হয়। মামলা যদি আইসিটি অ্যাক্টে হয়, আবার অনেকে তখন বলে কেন মামলা হলো।

তথ্যমন্ত্রী বলেন, ১২ বছর লেগেছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার শেষ করতে। যেকোনো মামলা ৫-৭ বছরের আগে শেষ হয় না। দ্রুত বিচার আইনে মামলা করলেও ১-২ বছর লাগে।

আরও পড়ুন: আ’লীগের মনোনয়ন সভা বৃহস্পতিবার

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনতে নতুন আইন করার বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী জানান, এখন আইন করার সময় নেই। আগামী পার্লামেন্টে ইনশাআল্লাহ এই বিষয়ে আইন হবে।

তিনি আরও জানায়, অপরাধ প্রবণতা কমানোর জন্য সত্যিকার অর্থেই কেউ অপরাধ করে থাকলে তাকে বিচারের আওতায় আনা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা