সংগৃহীত
জাতীয়

সংলাপের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের সুযোগ নেই এখন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে মার্কেটে আগুন

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের জানায়, জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা জোর করে তো কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। তাদের সিদ্ধান্তের ব্যাপার এটা, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

যদি বিএনপি শর্তগুলো প্রত্যাহার করে, আপনারা কি চিন্তা করবেন, সংলাপ করবেন কি করবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন আর সেটা নিয়ে চিন্তা নেই। আগে সেটা ছিল, সে সময় চলে গেছে।

আরও পড়ুন: হজের নিবন্ধন শুরু আজ

তাহলে কী সংলাপ হচ্ছে না, এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আমি কীভাবে সে কথা বলব? এভাবে কোনো পলিটিকাল পার্টি কোনোদিনও, কোনো ডেমোক্রেটিক পলিটিকাল পার্টি ডেমোক্রেসির প্র্যাকটিস করে যারা, তারা সংলাপ চায় না। এমন কথা বলতে পারে না। তবে একটা সময় আছে। আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে, আপনি কবে সংলাপ করবেন, সে কথা আমি বলছি।

বর্তমান পরিস্থিতিতে আপনি বলছেন সংলাপ সম্ভব নয়। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের জানান, এখন সংলাপের আর কোনো সুযোগ নেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা