সংগৃহীত
জাতীয়

গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশের গুলিতে মো. নজরুল ইসলাম হাওলাদার (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। এনভয় গ্রুপ গার্মেন্টসের আয়রন ম্যান হিসেবে কর্মরত আছেন তিনি।

আরও পড়ুন: বুধবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

নজরুলের বোন শিউলি বেগম বলেন, আমার ভাই রাত্রিকালীন ডিউটি শেষে সকালের দিকে বাসায় যাওয়ার জন্য গার্মেন্টস থেকে বের হয়ছিল। অন্য গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এসময় আন্দোলনে পুলিশ গুলি করলে আমার ভাইয়ের মাথায় একটি বুলেট লাগে। মুমূর্ষু অবস্থায় আমার ভাইকে দুপুরের দিকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সাভারের আশুলিয়া থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক গার্মেন্টসশ্রমিককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে ১০০ নম্বর ওয়ার্ডে রেফার্ড করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা