ছবি: সংগৃহীত
জাতীয়

পদ্মাসেতু দিয়ে রেলপথ উদ্বোধন কাল 

নিজস্ব প্রতিনিধি: পদ্মাসেতু দিয়ে রেল যোগাযোগের মাহেন্দ্রক্ষণে আগামীকাল সবুজ পতাকা নেড়ে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে যাত্রী চলাচল শুরু হবে।

আরও পড়ুন: আগামীকাল ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে এবং রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কমলাপুর-গেন্ডারিয়া-ভাঙ্গা জংশন পরিদর্শন করেছেন। সবকিছু ইতিবাচক করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে তার এ পরিদর্শন কর্মসূচি।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় মাওয়া রেল স্টেশনে পদ্মাসেতু দিয়ে রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী, অতিরিক্ত মহাপরিচালক পার্থ সরকার, পদ্মাসেতু ২ পারের সংসদ সদস্যসহ স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুঝুঁকি অনেক বেশি

এর আগে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক ট্রেন চালানো হয় গত ৭ সেপ্টেম্বর। রেলপথটি পুরোপুরি চালু হলে ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রেল যোগাযোগ সহজ হবে।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, আগামীকাল পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ দুপুরে

এ অংশের কাজ ৯৭.৫০ শতাংশ শেষ হয়েছে। যশোর পর্যন্ত প্রকল্পের বাকি অংশ শেষ হবে ২০২৪ সালের জুনে।

প্রকল্প সূত্রে জানা যায়, পদ্মাসেতু হয়ে ভাঙ্গা-মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। এবার কমলাপুর রেল স্টেশন থেকে মাওয়া হয়ে পদ্মাসেতু পেরিয়ে মুন্সীগঞ্জের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো হবে। এর জন্য চীন থেকে কেনা নতুন ৭ টি কোচের সমন্বয়ে একটি বিশেষ ট্রেন প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক দুপুরে

পদ্মা রেল সংযোগ প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৩ শতাংশ। তবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত প্রায় ৯৭.৫০ শতাংশ কাজ শেষ হয়েছে।

তিনি জানান, এখনো শুধু কিছু স্টেশন ও সিগন্যালিংয়ের কাজ বাকি আছে। তাই কাল ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

জানা গেছে, পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ৩ টি অংশে রেলপথটি নির্মাণ করা হচ্ছে।

এর মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার মেইন লাইন এবং ঢাকা থেকে গেণ্ডারিয়া পর্যন্ত ৩ কিলোমিটার ডাবল লাইন, লুপ, সাইডিং ও ওয়াই কানেকশসসহ মোট ২১৫.২২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প পদ্মাসেতুতে রেল সংযোগ। সেতু দিয়ে সড়ক পরিবহন নিশ্চিত করার পর রেল যোগাযোগ কর্মসূচি হাতে নেয় সরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা